এক্সপ্লোর

Panchayat Election 2023: নির্বাচন কমিশনে বাম বিক্ষোভ, ভাঙল ব্যারিকেড

Left front on EC on Panchayat Election 2023: নির্বাচন কমিশনে বিক্ষোভে নেমে পড়ে বাম কর্মীরা। ভাঙল ব্যারিকেড।

কলকাতা: মনোনয়নের শেষদিনেও অশান্তি অব্যহত। ইতিমধ্যেই গুলি বোমা চলেছে। মনোনয়ন জমা দিতে পারেনি অনেকেই। আর জমে উঠছে অভিযোগের পাহাড়। আর এদিন এহেন পরিস্থিতিতে নির্বাচন কমিশনে বিক্ষোভে নেমে পড়ে বাম কর্মীরা। ভাঙল ব্যারিকেড।শেষ অবধি পাওয়া খবরে এই মুহূর্তে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধের পরিস্থিতি, ধস্তাধস্তি বামকর্মীদের।  

প্রসঙ্গত, মনোনয়নের শেষ দিনেও রক্তাক্ত বাংলা, চোপড়ায় গুলিতে 'খুন'-র অভিযোগ উঠেছে। চোপড়ায় বাম-কংগ্রেসের উপর হামলার অভিযোগ। একজন নিহত, গুলিবিদ্ধ ৩ বলে অভিযোগ। এই ঘটনায় 'চোপড়ায় তৃণমূলের গুন্ডামি',দাবি সেলিমের। মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিরোধীদের ঘিরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে। যদিও তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও,বামেদের দাবি অস্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, মনোনয়নের (Nomination) শেষ দিনেও রক্তাক্ত বাংলা। অগ্নিগর্ভ পরিস্থিতি অব্যহত ভাঙড় (Bhngar , South 24 Parganas)। ভাঙড়ে এই অশান্তি নিয়ে পরিস্থিতি তুলে ধরতে গতকালই নবান্নে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছিলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। অশান্তি চলতে থাকলে, শেষ দিন অনেকেই মনোনয়ন জমা দিতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। কিন্তু ব্যস্ততার দরুণ নৌশাদের সঙ্গে গতকাল দেখা করতে পারেননি মমতা। এদিকে এতকাণ্ডের পর আজ গোটা ঘটনায় আইএসএফকেই (ISF) দায়ি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

ভাঙড়ে (Bhangar) বিডিও অফিসের ভিতরেই আইএসএফ প্রার্থীর মনোনয়ন ছিনতাইয়ের অভিযোগ ওঠে এদিন (ISF Candidate Nomination)। বিডিও অফিসেই বিরোধীদের মনোনয়নে বাধা। মনোনয়নের শেষ দিনেও যুদ্ধক্ষেত্র ভাঙড় । আজও আইএসএফ প্রার্থীদের মনোনয়ন দিতে বাধা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মনোনয়নই জমা দিতে পারেননি ২ আইএসএফ প্রার্থী। অগ্নিগর্ভ পরিস্থিতি অব্যহত ভাঙড়ে। মুড়ি-মুড়কির মতো পড়ছে বোমা বলে অভিযোগ। চলেছে গুলিও। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও বিডিও অফিসের সামনে অবৈধ জমায়েতের অভিযোগ উঠেছে। পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও, তাদের চোখের সামনেই লাঠিসোঁটা নিয়ে চলল তাণ্ডব (Panchayat Elections 2023) বলে অভিযোগ। 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

প্রসঙ্গত, বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর এদিনও গেল না বাদ। অশান্তি অব্যহত ভাঙড়ে। শান্তিপূর্ণ মনোনয়নপত্র জমা তো দূর, বরং চোখের সামনে মুড়ি-মুড়কির মতে অন্তত ৩০টি বোমা উড়ে আসে সেখানে। মনোনয়নপর্ব শেষ হয়ে গেলেও বোমাবাজি অব্যাহত থাকে বলে অভিযোগ। কমপক্ষে ১০০টি বোমা পড়ে বলে অভিযোগ। গুলির চলার ঘটনাও সামনে এল। মনোনয়নপর্বে এই নিয়ে পরপর তিন দিন মনোনয়ন ঘিরে অগ্নিগর্ভ হল ভাঙড়ের পরিস্থিতি।

সেরা শিরোনাম

Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget