এক্সপ্লোর

North 24 Paragana : অভিষেকের নবজোয়ার যাত্রার পরের দিনই তৃণমূলে ভাঙন অশোকনগরে !

Ashokenagar : নবজোয়ার যাত্রার পরের দিনই তৃণমূলে ভাঙন

সমীরণ পাল, অশোকনগর : উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) অশোকনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ার যাত্রার পরের দিনই তৃণমূলে ভাঙন। হাবড়া ২ নম্বর ব্লকে শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মাটিয়াগাছা এলাকার শতাধিক যুব তৃণমূল কর্মী যোগ দিলেন কংগ্রেসে। কংগ্রেস শক্তিশালী হবে বলে জানিয়েছেন প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক অরিজিৎ চক্রবর্তী। যদিও দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের হাবড়া ২ নম্বর ব্লক গ্রামীণের সভাপতি বৃন্দাবন ঘোষ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার আগেও অশোকনগরে তৃণমূলে বড়সড় ভাঙন ধরে। শাসকদল ছেড়ে কংগ্রেসে যোগ দেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, প্রাক্তন প্রধান-সহ শতাধিক নেতা, কর্মী। তৃণমূলত্যাগীদের মধ্যে ছিলেন হাবড়া ২ নম্বর অঞ্চলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বাঁশপুল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও যুব তৃণমূলের একাধিক নেতা, কর্মী। শাসকের দুর্নীতি-যোগের প্রতিবাদেই কংগ্রেসে যোগদান, বলে দাবি তৃণমূলত্যাগীদের। 

অন্যদিকে, কংগ্রেসের অভিযোগ, সুষ্ঠু ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন আটকানোর চেষ্টা করছে তৃণমূল। দলবিরোধী কাজের জন্য আগেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় দলত্যাগ, পাল্টা দাবি তৃণমূলের।

পঞ্চায়েত ভোট ঘিরে দিকে দিকে অশান্তির আবহ। অনেক জায়গাতেই সামনে এসেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। ঠিক তখনই তৃণমূল ছেড়ে অন্য় দলে যোগ দেওয়ার ঘটনাও সামনে আসছে। 

মালদার মানিকচকে (Malda Manikchak) পর পর দু'দিন ভাঙল ধরল তৃণমূলে (TMC)। শাসক দলের সঙ্গ ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলেন জেলা পরিষদের সদস্য সাবিনা ইয়াসমিন, মালদা জেলা কমিটির প্রাক্তন সহ-সভাপতি তথা মানিকচকের তৃণমূল নেতা মোয়াজ্জেম হোসেন, এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মঃ মাজিরুদ্দিন-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা এবং দুই শতাধিক কর্মী। গতকাল মানিকচকের এনায়েতপুরে এক সভায় তৃণমূলত্যাগীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন দলীয় নেতৃত্ব। সভায়  উপস্থিত ছিলেন মানিকচকের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম।

আগের দিনই সিপিএম দাবি করে, মানিকচকে শতাধিক তৃণমূল নেতা-কর্মী শাসক শিবির ছেড়ে তাদের দলে যোগ দিয়েছে।মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস কর্মাধ্যক্ষ আসাউদজামান, ১৩৫ নম্বর বুথের বুথ সভাপতি রিঙ্কু আলম-সহ প্রায় শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করেছেন বলে দাবি। সিপিআইএম নেতা মহম্মদ ইয়ামানুদ্দিনের হাত ধরে আসাউদজামান তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দিয়েছেন। আসাউদজামান বলেন, 'তৃণমূলে দালালের রাজ চলছে। দলের ভাবমূর্তি আমার পছন্দ হল না। তাই আমি তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করলাম।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget