এক্সপ্লোর

Panchayat Poll 2023: 'সেটিংয়ের' অভিযোগে বাম-কংগ্রেস কর্মীদের একসঙ্গে লড়ার ডাক শুভেন্দুর

Suvendu Attacks Opposition Meet: বাংলার ভোটে হিংসা, বেঙ্গালুরুতে সনিয়া-মমতা-ইয়েচুরি। সেটিংয়ের অভিযোগে বাম-কংগ্রেস কর্মীদের একসঙ্গে লড়ার ডাক শুভেন্দুর।

কলকাতা: আজ জোড়া মেগা বৈঠক। বেঙ্গালুরুতে একসঙ্গে ২৬টি বিরোধী দল। 'ভোটে প্রাণহানির তালিকায় কংগ্রেস কর্মীরাও', বিরোধীদের বৈঠকে মমতা-রাহুল মুখোমুখি হওয়ার আগেই তোপ দেগেছিলেন গতকাল বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। আর এবার নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বাংলার ভোটে হিংসা, বেঙ্গালুরুতে সনিয়া-মমতা-ইয়েচুরি। নেপথ্যে জাতীয় রাজনীতির ব্যাখ্যা। সেটিংয়ের অভিযোগে বাম-কংগ্রেস কর্মীদের একসঙ্গে লড়ার ডাক শুভেন্দুর। প্রসঙ্গত, মিশন ২০২৪, পাটনার পর বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠক। আর ঠিক তখনই একই দিনে  দিল্লিতে ৩৮টি দল নিয়ে এনডিএ-র বৈঠক। থাকবেন মোদি। 

গতকাল বিরোধীদের সৌজন্য বৈঠক, আজ বিশদে আলোচনা। প্রস্তুতি বৈঠকে সকলকে দেওয়া হয় বিরোধী জোটের অভিন্ন ন্যূনতম কর্মসূচির খসড়া। প্রস্তুতি বৈঠকে অভিন্ন ন্যূনতম কর্মসূচির খসড়া, আজ হবে চূড়ান্ত। বিরোধী মহাজোটের নতুন নামকরণ নিয়ে প্রাথমিক আলোচনা, আজ ঘোষণার সম্ভাবনা। এক রাজ্য থেকে অন্য রাজ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে বৈঠকে, খবর সূত্রের। ন্যূনতম অভিন্ন কর্মসূচি নিয়ে কমিটি গড়ার কথা আলোচনা হওয়ার সম্ভাবনা, খবর সূত্রের।

মহাজোটে অংশগ্রহণকারী দলগুলির যৌথ কর্মসূচি ঠিক করতেও কমিটি গঠন নিয়ে আলোচনার সম্ভাবনা, খবর সূত্রের। ইভিএম এবং নির্বাচন কমিশনের কাছে সেই সংক্রান্ত সংস্কারের আবেদন করা নিয়েও আলোচনার সম্ভাবনা, খবর সূত্রের। গতকালের নৈশভোজে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে খোঁজ নিয়েছেন সনিয়া গাঁধী। সনিয়ার শারীরিক অবস্থা সম্পর্কেও জানতে চান মমতা।

অপরদিকে, বিরোধী জোট নিয়ে গতকাল টুইটে তোপ দাগতে ছাড়েননি অমিত মালব্য। তিনি বলেন, 'পঞ্চায়েত ভোটে ৫০-এর বেশি প্রাণহানি, তালিকায় কংগ্রেস কর্মীরাও। রাহুল গাঁধী কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন? এত মৃত্যুর জন্য রাহুল কি অনুশোচনা করবেন, নাকি আত্মসমর্পণ করবেন? এই রাষ্ট্রীয় সন্ত্রাস নিয়ে রাহুলের নীরবতা তাঁর কাপুরুষতা ও সুযোগ সন্ধানী রাজনীতির উদাহরণ', ট্যুইট বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্যর (Amit Malviya)।

আরও পড়ুন, 'ভোটে প্রাণহানির তালিকায় কংগ্রেস কর্মীরাও, রাহুল কি মমতার মুখোমুখি হবেন?' প্রশ্ন মালব্যর

প্রসঙ্গত, এর আগে বিরোধী বৈঠক থেকে  বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। 'বিজেপি একনায়কতন্ত্র চালাচ্ছে', বলে আক্রমণ করেছিলেন সেবার মমতা। তিনি বলেছিলেন, 'বাংলায় প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে, রাজ্য সরকারকে না জানিয়েই পালিত হয়েছে। কিছু বললেই সিবিআই-ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা হওয়া উচিত নয়। অর্থনীতি ধ্বংস হচ্ছে, দলিত, মহিলাদের ওপর অত্যাচার, ১০০ দিনের কাজের টাকা বন্ধ, এগুলো নিয়ে কোনও চিন্তা নেই বিজেপির', আক্রমণে মমতা। মমতা আক্রমণ করে আরও বলেন, 'বিজেপির কালা কানুনের বিরুদ্ধে লড়াই চলবে। বিজেপির চেষ্টা আর কোনও নির্বাচনই হবে না। বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করব। বিজেপি চায় ইতিহাস বদল, আমরা ইতিহাস বদলাতে দেব না।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget