এক্সপ্লোর

Panchayat Election 2023: 'কোনও ধরনের হিংসা বরদাস্ত করব না..', ক্যানিং সফরে কড়া বার্তা রাজ্যপালের

Governor Canning Visit Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের আগে একের পর এক অশান্তির ঘটনায় এদিন ক্যানিংয়ে যান সিভি আনন্দ বোস। কী বললেন এদিন রাজ্যপাল ?

দক্ষিণ ২৪ পরগনা: ভোটের আগেই দিকে দিকে অশান্তি, পরিস্থিতি সরেজমিনে রাজ্যপাল।পঞ্চায়েত ভোটের আগে একের পর এক অশান্তির ঘটনায় ভাঙড়ের পর এদিন ক্যানিংয়ে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। 'কোনও ধরনের হিংসা বরদাস্ত করব না, অবাধে ভোট চাই। সন্ত্রাসের মুখে প্রার্থীদের মনোবল ভেঙে দেখে গেছে। রাজ্যপাল হিসেবে সবার কাছে আমার দায়বদ্ধতা আছে। যেখানে গেছি গণতন্ত্রের উপর হামলার ঘটনা দেখেছি। এটা চলতে পারে না। যে কোনও মূল্যে কোর্টের নির্দেশ পালন করতে হবে।'  

এদিন রাজ্যপালের ভাঙড়-সফরের পর রাজভবনে যায় বিজেপি। 'সন্ত্রাস' নিয়ে সিভি আনন্দ বোসকে নালিশ করেন সুকান্ত মজুমদার। রাজ্যপাল অবাধ ও শান্তিপূর্ণ করাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি। এরপরই নির্ধারিত সূচি বাতিল করেন রাজ্যপাল। আজ রাজ্যের বাইরে যাওয়ার কথা ছিল সি ভি আনন্দ বোসের। যদিও সেই কর্মসূচি বাতিল করে ক্যানিং যান রাজ্যপাল।   

গতকাল সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ে যান রাজ্যপাল।সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন সিভি আনন্দ বোস। এলাকাবাসীর সঙ্গে কথা বলেন সিভি আনন্দ বোস । ভাঙড়ের বিডিও অফিসেও যান রাজ্যপাল। বিডিও অফিসের কর্মীদের সঙ্গে কথা বলেন সিভি আনন্দ বোস। রাজ্যপালের সঙ্গে কথা আইএসএফ কর্মী-সমর্থকদের। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সি ভি আনন্দ বোস বলেন, 'যে কোনও মূল্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে।হিংসা বরদাস্ত করা হবে না, পদক্ষেপ করা হবে। ভাঙড়ের কিছু জায়গায় দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। কী ঘটেছিল জানতে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি।'         

কোচবিহারে (Cooch Behar Violence) নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ইস্যুতে তীব্র প্রতিবাদ জানিয়ে ট্যুইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মূলত মনোনয়নের পর এবার স্ক্রুটিনি পর্বেও কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জে তুলকালাম পরিস্থিতির তৈরি হয়।  নিশীথ প্রামাণিকের (Nisith  Pramanik) গাড়ির উপর চলে হামলা, বলে অভিযোগ। 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

এদিন শুভেন্দু ট্যুইটে বলেন, 'খোদ কেন্দ্রীয় মন্ত্রী বাংলায় নিরাপদ নন, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা, বোঝাই যাচ্ছে। ১৪৪ ধারা জারি সত্ত্বেও বিডিও অফিসের মধ্যেই বিরোধী প্রার্থী ও কর্মীদের ওপর হামলা তৃণমূলের গুন্ডাবাহিনীর',আক্রমণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন নিশীথ প্রামাণিকের (Nisith  Pramanik) গাড়ি লক্ষ্য করে তির ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সামনেই বোমাবাজি শুরু হয়।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget