এক্সপ্লোর

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের একদিন আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর

ভেঙে দেওয়া হয়েছে ঘরের অ্য়াসবেস্টস।  রাস্তায় পড়ে রয়েছে ইটের টুকরো, গাছের গুঁড়ি। পঞ্চায়েত ভোটের একদিন আগেও জেলায় জেলায় অব্য়াহত সন্ত্রাস, সংঘর্ষ।

বিটন চক্রবর্তী, ঋত্বিক প্রধান, পূর্বে মেদিনীপুর: পঞ্চায়েত ভোটের একদিন আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়না ও এগরা। ময়নার বাকচায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে আহত পূর্ব মেদিনীপুরের বিজেপির জেলা পরিষদ প্রার্থী ও নিহত বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার ছোট ছেলে রঞ্জিত ভুঁইয়া। অন্য়দিকে, এগরায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে আহত উভয়পক্ষের ১১ জন। 

ভেঙে দেওয়া হয়েছে ঘরের অ্য়াসবেস্টস।  রাস্তায় পড়ে রয়েছে ইটের টুকরো, গাছের গুঁড়ি। পঞ্চায়েত ভোটের একদিন আগেও জেলায় জেলায় অব্য়াহত সন্ত্রাস, সংঘর্ষ। তৃণমূল-বিজেপি সংঘর্ষে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা। স্থানীয় ইজমালিচক এলাকায় দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ বাঁশ-লাঠি নিয়ে হামলা চালানো হয়। বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। ঘটনায় আহত হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিজেপি প্রার্থী উত্তম সিংহ ও বাকচার নিহত বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার ছোট ছেলে রঞ্জিত ভুঁইয়া।                                      
  
বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায়। পাল্টা বিজেপির বিরুদ্ধে বোমাবাজি ও রঞ্জিত ভুঁইয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূল। 

পূর্ব মেদিনীপুরের বিজেপি জেলা পরিষদ প্রার্থী উত্তম সিংহ বলছেন,সআমি খুন প্রচারে যাই। তখন আমরা প্রচার করছিলাম বাড়ি বাড়ি। ওখানকার আমাদের প্রার্থী ঘরছাড়া আছে।তাদের সঙ্গে কথা বলছিলাম। একটা গলির মধ্যে থেকে এসে তৃণমূল নেতারা আমাদের ওপর আক্রমণ করে। ইজমালিচক এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি করে।

নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী শাহজাহান আলির কথায়, সিআরপিএফ ১০ রাউন্ড গুলি চালিয়েছে। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে বেরিয়ে এসেছে। উত্তম সিংহ গুণ্ডাগিরি করেছে। এর জন্য় তৃণমূল দায়ী নয়। উত্তম সিংহ মানুষকে তাতাচ্ছে।

অন্য়দিকে, বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়ায় এগরার ১ নম্বর ব্লকের কসবার হরিচক গ্রামের ডিঙ্গালপুর মোড়ে। আহত হয়েছেন উভয়পক্ষের ১১ জন। বিজেপির অভিযোগ তাদের এক কর্মীকে রাস্তায় আটকে মারধর করেন স্থানীয় কিছু তৃণমূল নেতা ও বহিরাগতরা। হার নিশ্চিত বুজে বিজেপি গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ তৃণমূলের। এগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget