এক্সপ্লোর

Panchayat Election : বেধড়ক মারধরে প্রাণ গেল পরাজিত প্রার্থীর, পঞ্চায়েতের বাংলায় বলি ৫০ জন

Panchayat Election Violence : মনোনয়নের পর থেকে দফায় দফায় হামলা, বেধড়ক মারধরের অভিযোগ। শেষমেশ মৃত্যু হল তাঁর।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : হাফ সেঞ্চুরি ! লজ্জা, ঘৃণা, আতঙ্ক, হিংসা, মারামারি, ভয়ের পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Elections 2023) কেন্দ্র করে রাজ্যে বলি হলেন ৫০ জন ! সন্ধে গড়াতেই আবার যা ছাড়িয়ে গেল পঞ্চাশের গণ্ডি !

শুক্রবার ভোট-সন্ত্রাসের বলি হয়েছে আরও ১। প্রাণ গেল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুরে বিজেপির পরাজিত প্রার্থী ভোলানাথ মণ্ডলের। জানা যাচ্ছে, মনোনয়নের পর থেকে দফায় দফায় হামলা, বেধড়ক মারধরের অভিযোগ। ভোটের দিন বুথের কাছে প্রবল মারধর করা হয়েছিল তাঁকে বলেই অভিযোগ। যার পর থেকেই মাথার আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গ্রাম বাংলার ভোটে নির্বাচনে দাঁড়ানো ওই প্রার্থী। আজ দুপুরের খানিক পর মৃত্যু হয় বিজেপির (BJP) পরাজিত প্রার্থী ভোলানাথ মণ্ডলের।

মনোনয়ন পর্ব থেকে দফায় দফায় আক্রান্ত হয়েছিলেন ওই বিজেপি প্রার্থী। যারপর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়ে ভোটের আগে ফিরেছিলেন। কিন্তু থামেনি আক্রমণের ধারা। ভোট, পুনর্নির্বাচন এমনকি ভোট গণনার দিনও আক্রান্ত হয়েছিলেন তিনি। যারপর ফের ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। যারপর আর ফেরা হল না। 

এদিকে, এনআরএসে মৃত্যু হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূল (TMC) কর্মীর। ৮ জুলাই বড়শিমুল গ্রাম পঞ্চায়েতে ভোট দিতে যাওয়ার সময় বোমাবাজিতে গুরুতর জখম হন তৃণমূল কর্মী সইবুর রহমান ও তাঁর ভাই মইদুল রহমান। ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার মৃত্যু হয় মইদুলের। আজ ভোর রাতে এনআরএসে মৃত্যু হয় তৃণমূল কর্মী সইবুরের। রাজ্যে পঞ্চায়েত ভোটে এই নিয়ে ৩৭ দিনে ৫২ জনের মৃত্যু হল।  

ভোট মিটেছে। কিন্তু মৃত্যু যেন থামছে না। এদিন মৃত্যু হয় আহত বিজেপি কর্মীর। ৮ জুন ভোট ঘোষণার পর থেকে ভোটের আগের দিন পর্যন্ত সন্ত্রাসে মৃত্যু হয়েছিল ২১ জনের। শুধুমাত্র ভোটের দিন অর্থাৎ ৮ জুলাই সন্ত্রাসে মৃত্যু হয়েছিল ২১ জনের। ভোটের পর থেকে গণনা, মাঝের এই ২ দিনে খুন ৬ জন। তারপরই থামছে না মৃত্যু। একের পর এক মৃত্যু হয়েই চলেছে। 

আরও পড়ুন- 'একটা অংশ অযোগ্য, আরেকটি অংশ মজা দেখছে, পুলিশকে আক্রমণ TMC বিধায়কের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Wooden Furniture: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget