এক্সপ্লোর

Panchayat Election: পঞ্চায়েত ভোটের দিন সবেতন ছুটি ঘোষণা, জেলাশাসকদের কাছে পৌঁছল চিঠি

Panchayat Election 2023: জানা গিয়েছে, সবেতন ছুটি পাবেন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীরাও। 

সুমন ঘড়াই, কলকাতা: পঞ্চায়েত ভোটের (Election Commission) দিন সবেতন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার (West Bengal Government)। ৮ জুলাই, শনিবার রাজ্যের ২২টি জেলায় যেখানে পঞ্চায়েত ভোট হবে, সেখানে রাজ্য সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, দোকান, কলকারখানা-সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে।                                   

জানা গিয়েছে, সবেতন ছুটি পাবেন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীরাও। পাশাপাশি রাজ্যের পুরসভা এলাকায় কর্মসূত্রে থাকেন, অথচ পঞ্চায়েত এলাকার ভোটার, সেই সকল ব্যক্তিরাও এই নিয়মের আওতায় থাকবেন। ভোটদানে উৎসাহ দেওয়ার জন্যই এই ছুটি দেওয়া হয়েছে। বেতন কাটার আশঙ্কায় যাতে কোনও কর্মচারী ভোটদানে গরহাজির না থাকেন, সে কারণে সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে।

এদিকে, পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মীদের জন্য নির্দিষ্ট ট্রেনের ব্যস্থা করল পূর্ব রেল। ইস্টার্ন রেলের শিয়ালদহ ডিভিশন জানাচ্ছে যে শনিবার ও রবিবার, অর্থাৎ ৮ ও ৯ জুলাই চালানো হবে এই তিনটি ট্রেন। ডায়মন্ড হারবার, ক্যানিং ও নামখানা থেকে বেশি রাতে শিয়ালদহে পৌঁছাবে এই তিনটি ট্রেন। থামবে সব স্টেশন এবং হল্টে।        

অন্যদিকে, ডায়মন্ড হারবার থেকে ট্রেন ছাড়বে রাত ১টায়, শিয়ালদহে পৌঁছাবে রাত ২টো ২৭ মিনিটে। ক্যানিং থেকে ট্রেন ছাড়বে রাত ১ টায়, শিয়ালদহে পৌঁছাবে রাত ২টো ৫ মিনিটে। নামখানা থেকে ট্রেন ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে। শিয়ালদহে পৌঁছাবে রাত ২টো ২০ মিনিটে। 

আরও পড়ুন, একাধিকের সঙ্গে সম্পর্ক, মেনে নিতে পারে না সঙ্গিনীরাও! রেগে ডিভোর্স করে পাখিরাও

যাতে ভোটের কাজ শেষ করেও ভোটকর্মীরা ঠিকমতো বাড়ি ফিরতে পারেন। পঞ্চায়েত নির্বাচন যেহেতু গ্রামকেন্দ্রিক, তাই প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় ভোট কর্মীদের। কীভাবে ফিরবেন, তা নিয়ে চিন্তা থেকেই যায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার পঞ্চায়েতের নির্বাচনী অফিসার ও জেলাশাসকের অনুরোধে এই বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পঞ্চায়েত ভোটের আগে ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে  রাজ্য নির্বাচন কমিশন। কোন জেলায় কত ফোর্স থাকবে, তার হিসেব পাঠানো হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদে সবথেকে বেশি ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এরপরই রয়েছে পূর্ব মেদিনীপুর ও হাওড়া। এই দুই জেলাতেই থাকছে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

এছাড়া, উত্তর ২৪ পরগনায় ৩৫ কোম্পানি, পূর্ব বর্ধমানে ৩৩ কোম্পানি, নদিয়ায় ৩১ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনা ও মালদায় ৩০ কোম্পানি, কোচবিহার ও হুগলিতে ২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। একমাত্র কালিম্পঙে কোনও কেন্দ্রীয় বাহিনী থাকছে না। সব মিলিয়ে এবারের পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় আধা সেনা ছাড়াও থাকছে ২০টি রাজ্যের পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget