এক্সপ্লোর

Panchayat Election 2023: দেদার ছাপ্পা ভোটের পর, ব্যালট বক্স নিয়ে পালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দিনভর ভোট পর্ব জুড়ে একাধিক ঘটনার সাক্ষী থাকল মালদা। ব্যালট বাক্স নিয়ে থানায় হাজির তৃণমূল প্রার্থী। চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের ১৯৬ নম্বর বুথের ঘটনা।

 মালদা: মালদার মানিকচকে ছাপ্পা ভোটের পর ব্যালট বক্স নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ। মানিকচক ব্লকের ছোট ধরমপুর প্রাথমিক বিদ্যালয়ের ১৫৪ নম্বর বুথের ঘটনা। ব্যালট বক্স নিয়ে পালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল।

দিনভর ভোট পর্ব জুড়ে একাধিক ঘটনার সাক্ষী থাকল মালদা। দেখে নেওয়া যাক, মালদাজুড়ে কোথায় কী ঘটল সারাদিন।

চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের ১৯৬ নম্বর বুথের ঘটনা। ব্যালট বাক্স নিয়ে থানায় হাজির হলেন তৃণমূল প্রার্থী। ভোট চলাকালীন কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আতঙ্কে ভোটকেন্দ্র ছেড়ে পালান ভোট কর্মীরা। ব্যালট বাক্স নিয়ে চাঁচল থানায় চলে যান তৃণমূল প্রার্থী মতিউর রহমান। ভোট লুঠের আশঙ্কা থেকেই এই কাজ বলে তৃণমূল প্রার্থীর দাবি।  

অন্যদিকে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের পশ্চিম বেলশুঁড় প্রাথমিক বিদ্যালয়ের বুথের ভিতরে ঢুকে গুলি করার অভিযোগ উঠল দুষকৃতীদের বিরুদ্ধে। কয়েকজন ভোটার জখম হন বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে পাশের বাড়িতে আশ্রয় নেন ভোট কর্মীরা। স্থানীয়দের দাবি, বুথ দখল করে দেদার ছাপ্পা মারা হয়। কিছু ব্যালট লুঠ করে পুকুরে ফেলে দেওয়া হয়।

কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কালিয়াচকের নওদা যদুপুর এলাকা। চলল গুলি। গুলিবিদ্ধ এক ভোটার। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে বুথ দখলের চেষ্টা করে তৃণমূল নেতা বকুল শেখের ভাই রাজু শেখ। সেইসময় প্রতিরোধ গড়ে তোলে কংগ্রেস।আতঙ্কে নওদা যদুপুরের কলিমুদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের ভোটকর্মীরা বুথ ছেড়ে পালান। তাঁদের আটকে বুথে ফেরত নিয়ে যান কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের অভিযোগ, রাস্তায় বাঁশ হাতে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের দুষকৃতীরা। পুলিশ নির্বিকার।  

মালদার ইংরেজবাজারে দেদার ছাপ্পা। ৩৭ ও ২২৪ নম্বর বুথ দখল করে প্রকাশ্যে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 

হরিশ্চন্দ্রপুরের রাড়িয়াল গ্রামে কংগ্রেস কর্মীকে কোপ। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে, কংগ্রেস কর্মীর গলায় কোপ মারে তৃণমূলের দুষকৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় কংগ্রেস কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

রতুয়ায় বুথের বাইরে ব্যাপক বোমাবাজি। বাহারাল গ্রাম পঞ্চায়েতের ২২টি বুথ দখলের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হাতে ব্যাগ ভর্তি বোমা নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের দুষকৃতীরা। একের পর এক বিস্ফোরণের আওয়াজ। আতঙ্কিত গ্রামবাসীরা। তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বক্সীর মদতেই হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রতিবাদে বাহারাল বাস স্ট্যান্ডে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বাম-কংগ্রেস জোটের প্রার্থী ও সমর্থকরা। 

ভোটের সকালে মালদার মানিকচকে ভোটের বলি এক। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামে তৃণমূল কর্মীকে গুলি করে, বোমা মেরে খুন। নিহত শেখ মালেক তৃণমূলের অঞ্চল সভাপতির আত্মীয়। ভোট শুরুর আগে সকাল থেকে তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে বোমাবাজি শুরু হয়। গুলিও চলে বলে অভিযোগ। উভয়পক্ষের ৮ জন জখম হন। রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে বোমা। ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন ভোটাররা।  

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget