এক্সপ্লোর

Panchayat Election: প্রচারের শেষপর্বে উত্তপ্ত নন্দীগ্রাম, 'চোর' স্লোগান-পাল্টা স্লোগানে মুখোমুখি শুভেন্দু-কুণাল

নন্দীগ্রামের রাস্তাতেই শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে কুণাল এবং বাকিদের স্লোগান শোনা গেল। গাড়ি থেকে মুখ বের করে পাল্টা হুঁশিয়ারির দিলেন শুভেন্দুও। 

নন্দীগ্রাম: ভোটের উত্তাপে ফুটছে বাংলা। জেলায় জেলায় উত্তেজনা, বাকযুদ্ধ অব্যাহত। এবার নন্দীগ্রামে একেবারে সম্মুুখসমরে শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ। ভোট প্রচারের শেষপর্বে উত্তপ্ত নন্দীগ্রাম। সেই রাস্তাতেই শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে কুণাল এবং বাকিদের স্লোগান শোনা গেল। গাড়ি থেকে মুখ বের করে পাল্টা হুঁশিয়ারির দিলেন শুভেন্দুও। নন্দীগ্রামের রাস্তায় প্রচার করছিলেন কুণাল ঘোষ, আর ঠিক সেই সময়েই ওই রাস্তা দিয়ে যাচ্ছিল শুভেন্দুর কনভয়। কনভয় দেখা মাত্রই, চোর স্লোগান দিতে শুরু করে তৃণমূলের কর্মীরা। গলা তোলেন কুণাল ঘোষও। ওদিকে গলা বাড়িয়ে পাল্টা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারীও।

পঞ্চায়েত ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। চারপাশে খুনোখুনি, বোমা-বারুদের দাপট গুচ্ছ গুচ্ছ অভিযোগ! শাসক-বিরোধী বাগযুদ্ধে মধ্যগগনে রাজনীতির আঁচ! সবমিলিয়ে ভোটের শেষপর্বে ভরা বর্ষাতেও রাজ্যজুড়ে উত্তাপ তুঙ্গে।                            

সম্মুখ সমর: একসময়ে সতীর্থ ছিলেন। হঠাৎ রাজনৈতিক পরিচয় বদলে এখন শুভেন্দু বিরোধী দলনেতা। গতকালই তিনি তৃণমূল ছাড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। উপমুখ্যমন্ত্রীর অফার ছেড়ে কেন তিনি বিজেপিতে যোগ দিয়েছেন সে নিয়েও বলেছেন যে, 'আর পারছিলাম না, তাই ছেড়ে এসেছি'। শুভেন্দু এই কথায় স্বাভাবিকভাবেই নতুন করে উত্তেজনা ছড়ায় রাজনৈতিক মহলে। দল ছাড়ার আগে, তৃণমূল তাঁকে উপমুখ্যন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল বলে বিস্ফোরক দাবি করেন শুভেন্দু অধিকারী। দলত্য়াগ প্রসঙ্গে, বুধবার এগরার সভা থেকে তিনি বলেন, আর পারছিলাম না, তাই ছেড়ে এসেছি। যদিও, এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। 

উল্লেখ্য, নির্বাচনে পর্যাপ্ত সুরক্ষা নিয়ে আজই কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেয়েছেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কোথাও অতিরিক্ত বাহিনী প্রয়োজন হলে, তারও ব্যবস্থা করতে হবে। বিরোধী দলনেতার দায়ের করা মামলায় এই নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ আদালতে মান্যতা পেল বিরোধী দলনেতার দাবি।                                                                         

আগেও নিশানা: চলতি মাসের শুরুতে বনগাঁয় শুভেন্দু অধিকারীর সভায় গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। গাফিলতির অভিযোগ তুলে শুভেন্দুকে নিশানা করেন কুণাল ঘোষ। একটু সতর্ক হলেই প্রাণটা বাঁচানো যেত। বিরোধী দলনেতার সভায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। বিরোধী দলনেতার অযোগ্যতার জন্য় আর কত প্রাণ যাবে? ২০২২-এ আসানসোল কম্বলকাণ্ডের প্রসঙ্গ তুলে ট্যুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। খুনের রাজনীতি করছে তৃণমূল, পাল্টা অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget