এক্সপ্লোর

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের আগে ময়নায় বাকচায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ, বোমাবাজি

Moyna TMC BJP Clash : সংঘর্ষে আহত উভয়পক্ষের ২ কর্মী।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : মনোনয়ন পর্বে (Nomination Phase) রক্তস্নাত হয়েছে বাংলা। পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) মাঝে বেশ কিছু দিন বাকি থাকলেও হিংসা-মারামারির রেশ অবশ্য অব্যাহত। পঞ্চায়েত ভোটের আগে এলাকার দখল নিয়ে পূর্ব মেদিনীপুরের (East Midnapore) ময়নার বাকচায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ (TMC BJP Clash)। এলাকায় বোমাবাজির অভিযোগ। সংঘর্ষে আহত উভয়পক্ষের ২ কর্মী। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে খবর, ভোটের আগে এলাকার দখল নিতে শাসক-বিরোধী দুই শিবির। কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা ছিল। আজ সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল-বিজেপি কর্মীরা। প্রসঙ্গত,মনোনয়নের পর এবার স্ক্রুটিনি পর্বেও কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জে তুলকালাম। তৃণমূল-বিজেপির সংঘর্ষ। নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে তির ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সামনেই বোমাবাজি শুরু হয়।

বিজেপির অভিযোগ, দিনহাটা ২ নম্বর ব্লক অফিসে মনোনয়নের স্ক্রুটিনি চলাকালীন পুলিশের সামনেই তাদের প্রার্থীদের মারধর করে বিডিও অফিস থেকে বের করে দেয় তৃণমূল কর্মীরা। নিশীথ প্রামাণিকের অভিযোগ, ১৪৪ ধারা অমান্য করে বিডিও অফিসের সামনে তৃণমূল কর্মীরা জড়ো হন। সংঘর্ষের খবর পেয়ে সেখানে হাজির হন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁকে বিডিও অফিসে ঢুকতে বাধা দেয় পুলিশ। পরে র‍্যাফ নামিয়ে ও লাঠিচার্জ করে বেআইনি জমায়েত হঠানো হয়। 

জেলায় জেলায় অশান্তি, খুনোখুনির মধ্যে শেষ হয়েছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব। তার মধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের দাবি তুলে, অনেক জায়গায় তৃণমূলের উল্লাস নজরে এসেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ, হাওড়ার জগৎবল্লভপুরের পর কোচবিহারের দিনহাটা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বিধানসভা কেন্দ্র দিনহাটার ২ নম্বর ব্লকে সুকারুর কুঠি ও চৌধুরীর হাট গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে তৃণমূল। এই প্রেক্ষাপটে দিনহাটা ২ নম্বর ব্লকে ত্রিস্তর পঞ্চায়েতে, কত আসনে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, তার হিসেব দিয়ে ফেসবুকে পোস্টও করেছেন উদয়ন গুহ।

আরও পড়ুন- 'গুলি চালিয়ে বাংলার মানুষ মেরেছিল সেন্ট্রাল ফোর্স' কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, 'আমরাও চাই ভোট হোক, কিন্তু মনে হয় না, সব ভোট হবে। কারণ মনোনয়ন পর্বে আরও কয়েকটা পঞ্চায়েতে জয়ী হয়ে যাব। ফাল্গুন মাসে আম গাছে অনেক মুকুল হয়, পরে ঝড়ে অনেক ঝরে যায়। এখানেও ঝড়বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget