এক্সপ্লোর

Panchayat Poll 2023: হিঙ্গলগঞ্জে আক্রান্ত সিপিএম, মোটরবাইক ও টোটো পোড়ালো কে ?

Attacked on CPM Worker in Hingalganj; উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে আক্রান্ত সিপিএম। অভিযোগের আঙুল কার দিকে ?

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে আক্রান্ত সিপিএম। পোড়ানো হল সিপিএম কর্মীদের মোটরবাইক ও টোটো। তৃণমূলের (TMC) বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ। অভিযোগ অস্বীকার শাসক দলের।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট শেষ হলেও হিংসা অব্যহত। সম্প্রতি হাওড়ার আমতা জয়পুরে দুই বিজেপির প্রার্থীর (BJP Candidate) বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল বলে অভিযোগ। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় বাড়ির সমস্ত কিছু। ঘটনাটি ঘটেছিল আমতা বিধানসভার জয়পুর থানার দক্ষিণ কাঁকরোল গ্রামে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল ওই এলাকায়।

জানা যায়, অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের ৪৩ নং আসনে ঝুমা রায় ও ৩৭ নং আসনে কল্পনা রায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। মূলত এই দুই  প্রার্থী হলেন, একই পরিবারের দুই জা। অপরদিকে প্রার্থী হওয়ার পর থেকেই তৃণমূল আশ্রিত তাঁদের হুমকি দিতে থাকে বলে অভিযোগ।বৃহস্পতিবার তখন গভীর রাত। পুরো পরিবার গভীর ঘুমে আচ্ছন্ন। এমনই সময় আচমকাই প্রতিবেশীদের ডাকে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই বুঝতে পারেন কী ভয়াবহ ঘটনা ঘটেছে ! মাটির বাড়ি থাকার ফলে পুরো বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ছটি বাড়ি-সহ একটি মুদি খানা দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে এর পর খবর পেয়ে  ঘটনাস্থলে আসে জয়পুর থানার পুলিশ।

জুলায়েই শুরুতেও রাজ্যপালের কোচবিহার সফরের সময় এমন দৃশ্য দেখা গিয়েছিল। দিনহাটার ওকরাবাড়িতে কংগ্রেস প্রার্থী জহিরুল মিয়ার বাড়িতে বোমাবাজির (Bomb Blast) অভিযোগ উঠেছিল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। বোমা ছোড়ার ফলে একটি ঘরে আগুন ধরে গিয়েছিল বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দা ও দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছিল। প্রার্থীর আত্মীয় রুহুল আমিন অভিযোগ করেছিলেন, তাঁরা যখন বসে কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় বোমাবাজি করে পালিয়ে গিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাজ্যপাল সেসময় বলেছিলেন, 'মানুষ চাইলে রাস্তায় আমায় দাঁড় করিয়ে কথা বলতে পারবেন। দুষ্কৃতীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, বাংলায় এই ধরনের হিংসা আর বরদাস্ত করা হবে না।' 

আরও পড়ুন, 'বাইরে থেকে নেতা পাঠিয়ে ভাঙড়ে অশান্তি', সওকতক নিশানা দিলীপের

এরপর জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে, নির্দল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল। মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হয়েছে সম্প্রতি মুর্শিদাবাদের সালারে।  রণক্ষেত্র হয়েছিল উত্তর দিনাজপুরের চাকুলিয়াও। পরপর গাড়ি ভাঙচুর, আগুন। বিক্ষোভ।  মৃত্যুতেও রেহাই নেই। ভোট মিটতেই এবার ফের অব্যাহত সন্ত্রাস।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget