এক্সপ্লোর

Panchayat Poll 2023: পঞ্চায়েতে ভরাডুবি হতেই রদবদল BJP-র, ৯ মন্ডল সভাপতি পদ বদল বাঁকুড়ায়

Bankura BJP Mandal President Post Change: পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ায় ভরাডুবি হতেই বিজেপির সংগঠনে বড়সড় রদবদল, পরিবর্তন করা হল ৯ জন মন্ডল সভাপতিকে।

বাঁকুড়া: গ্রাম পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) বাঁকুড়া জেলায় নিজেদের জমি অনেকখানি হারিয়েছে বিজেপি। আর তারপরই সংগঠনে বড়সড় রদবদল আনল বিজেপি। বাঁকুড়া সাংগঠনিক জেলার ২৮ টির মধ্যে ৯ জন মন্ডল সভাপতি পদে রদবদল ঘটানো হল। বিজেপির দাবি, স্বাভাবিক নিয়মেই এই রদবদল ঘটেছে। তবে 'ভয় পেয়েই এই রদবদল ঘটিয়েছে বিজেপি (BJP)', কটাক্ষ তৃণমূলের। 

বিজেপির সংগঠনে বড়সড় রদবদল বাঁকুড়ায়

গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় ভালো ফল করেছিল বিজেপি। জেলার দুটি লোকসভা আসনই রয়েছে বিজেপির দখলে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে ১২ টির মধ্যে ৮ টিতেই জয় পেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু সদ্য শেষ হওয়া গ্রাম পঞ্চায়েত নির্বাচনে নিজেদের সেই সাফল্য ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় আটটি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করতে পারলেও বাঁকুড়া সাংগঠনিক জেলাতে সবেধন নিলমনি গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে জয় পেয়েছে বিজেপি।

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জয়ী একাধিক গ্রাম পঞ্চায়েত এবার হাতছাড়া

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জেতা একাধিক গ্রাম পঞ্চায়েত এই নির্বাচনে হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপির এই খারাপ ফলে রীতিমত হতাশ নীচু তলার বিজেপি কর্মী সমর্থকরা। এই পরিস্থিতিতে সম্প্রতি বাঁকুড়া সাংগঠনিক জেলার ২৮ টি মন্ডলের মধ্যে ৯ টি মন্ডলে এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ২৫ টি মন্ডলের মধ্যে ১০ টি মন্ডলে রদবদল ঘটানো হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে এবং হতাশ কর্মীদের মনোবল বৃদ্ধির উদ্যেশ্যেই এই রদবদল ঘটানো হয়েছে।

আরও পড়ুন, 'অভিষেকের BJP নেতাদের বাড়ি ঘেরাও-র ডাক প্ররোচনামূলক', থানায় অভিযোগ দায়ের

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল দেখে ভয় পেয়ে গিয়ে বিজেপি রদবদল: তৃণমূল

বিজেপির অপসারিত মন্ডল সভাপতিরা ও দলের জেলা নেতৃত্বের দাবি, বেশ কয়েকজন মন্ডল সভাপতির মেয়াদ ৬ বছর অতিক্রম করে যাওয়ায় দলের সংবিধান অনুযায়ী তাদের মন্ডল সভাপতির পদ থেকে সরিয়ে জেলা কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে নিস্ক্রিয় পদাধিকারীকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব। তৃনমূল অবশ্য এই রদবদলকে কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূলের দাবি, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল দেখে ভয় পেয়ে গিয়ে বিজেপি রদবদল ঘটিয়ে সংগঠন মজবুত করার চেষ্টা করছে। কিন্তু তাতে তেমন লাভ হবে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget