এক্সপ্লোর

Panchayat Poll 2023: গভীর রাতে TMC-র জয়ী প্রার্থীর বাড়িতে জ্বলল 'হিংসার আগুন', ভস্মীভূত ঘর

Panchayat Poll Violence : নদিয়ার ধানতলায় ভোট-হিংসার শিকার তৃণমূলের জয়ী প্রার্থী।

নদিয়া: নদিয়ার ধানতলায় ভোট-হিংসার (Panchayat Post Poll Violence) শিকার তৃণমূলের জয়ী প্রার্থী (TMC Candidate)। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ পরাজিত নির্দল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে।

অভিযোগ, গতকাল রাত ২টো নাগাদ তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একটি ঘর ও মোটরবাইক ভস্মীভূত। তৃণমূলের দাবি, ভোটে হেরে গিয়ে নির্দল প্রার্থী এই কাজ করিয়েছেন। নির্দল প্রার্থীর পাল্টা দাবি, আদালত পুনর্গণনার আবেদনে সাড়া দেওয়ায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে। 

পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) শেষ হলেও ভোটের সন্ত্রাস অব্যাহত। কোথাও জয়ী প্রার্থীর সার্টিফিকেট কেড়ে নেওয়া হচ্ছে। কোথায় আবার গভীর রাতে ঘুম ভেঙে নিজের বাড়ি হিংসার আগুনে জ্বলতে দেখছেন প্রার্থীরা। ভোটের আবহে প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগও কম নয়ষ অর্থাৎ সব মিলিয়ে এখন হিংসার আক্রমণ আর প্রার্থী পর্যন্তই থেমে নেই, তা ছড়িয়েছে পরিবার অবধি। আর এবার আরও এক ভয়াবহ অভিযোগ উঠে এল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। 

বিজেপি কর্মীর বাড়ির পাশের ঝুপড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল এবার খেজুরিতে। 'তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর' বিরুদ্ধে এই ভয়াবহ অভিযোগ এনেছে বিজেপি। টিকাশী অঞ্চল তৃণমূলের দখলে যাওয়ায় সারা অঞ্চল জুড়ে সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের এক কর্মী খবর অনুযায়ী অভিযোগ, নিজের বাড়িতে অপর তৃণমূলের গোষ্ঠী বাড়িতে আগুন দেয়। এবং পরে সেটা চটজলদি রাজনৈতিক আসরে নামে খোদ নেতারাই। 

প্রসঙ্গত, সম্প্রতি হাওড়ার আমতা জয়পুরে দুই বিজেপির প্রার্থীর (BJP Candidate) বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছিল। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় বাড়ির সমস্ত কিছু। ঘটনাটি ঘটে আমতা বিধানসভার জয়পুর থানার দক্ষিণ কাঁকরোল গ্রামে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।

আরও পড়ুন, ২৪ ঘণ্টা পার হতেই ফের 'ব্যালট' উদ্ধার, হুগলির পর এবার নদিয়া

জুলায়েই শুরুতেও রাজ্যপালের কোচবিহার সফরের সময় এমন দৃশ্য দেখা গিয়েছিল। দিনহাটার ওকরাবাড়িতে কংগ্রেস প্রার্থী জহিরুল মিয়ার বাড়িতে বোমাবাজির (Bomb Blast) অভিযোগ উঠেছিল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। বোমা ছোড়ার ফলে একটি ঘরে আগুন ধরে গিয়েছিল বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দা ও দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছিল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget