এক্সপ্লোর

Panchayat Election Results: গণনার সময় অশোকনগরে দফায় দফায় অশান্তি, লাঠিচার্জ পুলিশের

 TMC Clash in Ashoknagar: গণনার সময় অশোকনগরে দফায় দফায় অশান্তি, ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে লাঠিচার্জ।

উত্তর ২৪ পরগনা: গণনার সময় অশোকনগরে (Ashoknagar) দফায় দফায় অশান্তি। গণনাকেন্দ্রের বাইরে তৃণমূলের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ বাধে বলে খবর এসেছে। ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে লাঠিচার্জ (Lathicharge), কাঁদানে গ্যাস ছোড়া হয় বলে জানা গিয়েছে। 

প্রসঙ্গত, গোটা বাংলাতেই দিকে দিকে গণনার দিন হিংসা প্রকাশ্য়ে এসেছে। ভাতারের আমারুন হাইস্কুলের গণনা কেন্দ্র থেকে সিপিএমের এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গণনা কেন্দ্রের বাইরে বিক্ষোভ সিপিএমের। লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। খণ্ডঘোষে গণনাকেন্দ্রে সিপিএম এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগে অবরোধ করা হয়। ঘটনাস্থলে গেলে পুলিশকে তাড়া সিপিএমের বলে পাল্টা অভিযোগ উঠেছে। এদিকে ভাতারে গণনাকেন্দ্রের বাইরে সিপিএমের বিক্ষোভ চলতে থাকে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। 

কাটোয়া ১ নম্বর ব্লকের গণনাকেন্দ্রে সিপিএম ও বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সিপিএমের কর্মী সমর্থকদের মারধর, একজন সিপিএম সমর্থক হাসপাতালে ভর্তি গণনাকেন্দ্রে যাওয়ার সময় হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। মারধরের অভিযোগ করে গণনাকেন্দ্র থেকে বাড়ির পথে বিরোধী এজেন্টরা প্রতিবাদে থানার সামনে বিরোধীদের অবস্থান-বিক্ষোভ চলেছে।

সিপিএম কংগ্রেস এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কীর্ণাহারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেও দেখা গিয়েছে। গণনা শুরুর আগে তুমুল উত্তেজনা তৈরি হয়। তৃণমূল, বিজেপি বচসা, হাতাহাতি বাধে বলে অভিযোগ। হাওড়ার ডোমজুড়ের বালি দুর্গাপুর পল্লীমঙ্গল বিদ্যামন্দির গণনা কেন্দ্রের সামনে দফায় দফায় গন্ডগোল বাধে। গণনা কেন্দ্রের সামনে নর্দমা থেকে উদ্ধার সিপিএম প্রার্থীর নামে ছাপ মারা প্রচুর ব্যালট। নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

তবে প্রতিবাদ করায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই সিপিএম এবং বিজেপি কাউন্টিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে জখম হন সিপিএম, বিজেপি ও নির্দল প্রার্থীর এজেন্টরা। পুলিশের সঙ্গেও তাঁদের ধাক্কাধাক্কি হয়। পাল্টা সাঁপুইপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। 

আরও পড়ুন, 'সিপিএম জিতলেই ৩-৪ বার কাউন্টিং..', নিয়ম লঙ্ঘন নিয়ে বিস্ফোরক সেলিম

বাগনান ১ নম্বর ব্লকের গণনাকেন্দ্র বাগনান আদর্শ হাইস্কুলে বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের ঢুকতে বাধা। বাগনান থানা ঘেরাও, রাস্তা অবরোধ সিপিএম বিজেপির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে পুলিশ। বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধাদানের অভিযোগ। প্রতিবাদে বাগনান থানা ঘেরাও, রাস্তা অবরোধ সিপিএম এবং বিজেপির । বাগনান এক নম্বর ব্লকের গণনাকেন্দ্র হয় বাগনান আদর্শ হাইস্কুলে। ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। তবে শেষ অবধি পাওয়া খবরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ ও র‍্যাফ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget