এক্সপ্লোর

Panchayat Election : পঞ্চায়েতে আসনের থেকে ১২ হাজার বেশি মনোনয়ন তৃণমূলের ! কোন দল কত আসনে দিল প্রার্থী ?

Nomination Details : এবার ত্রিস্তর পঞ্চায়েতের ভোটে গ্রাম পঞ্চায়েত আসন ৬২ হাজার ৪০৪ টি। পঞ্চায়েত সমিতির আসন ৯ হাজার ৪৯৮ টি এবং জেলা পরিষদের আসন ৯২৮ টি। অর্থাৎ রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের মোট আসন সংখ্য়া ৭২ হাজার ৮৩০।

রুমা পাল, কলকাতা : মনোনয়নের (Nomination Filing) শেষপর্বে কার্যত ঝোড়ো ব্যাটিং। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) আসনের থেকে ১২ হাজার বেশি মনোনয়ন তৃণমূল কংগ্রেসের (TMC)। এবারে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের মোট আসন সংখ্য়া ৭২ হাজার ৮৩০। আর শুক্রবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী রাজ্যের শাসকদল মনোনয়ন জমা করেছে মোট ৮৪ হাজার ১০৭ টি। রাজ্যের রাজনৈতিক দলগুলির মধ্যে যা সর্বোচ্চ।

প্রসঙ্গত, এবার ত্রিস্তর পঞ্চায়েতের ভোটে গ্রাম পঞ্চায়েত আসন ৬২ হাজার ৪০৪ টি। পঞ্চায়েত সমিতির আসন ৯ হাজার ৪৯৮ টি এবং জেলা পরিষদের আসন ৯২৮ টি। রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) পক্ষ থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার (১৬ জুন) দুপুর সাড়ে ৩ টে পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের জন্য মোট মনোনয়ন জমা পড়েছে ২ লক্ষ ৩১ হাজার ৩২২ টি। যার মধ্যে এক তৃতীয়াংশ মনোনয়নই রাজ্যের শাসকদলের। তৃণমূল মনোনয়ন জমা করেছে ৮৪ হাজার ১০৭ আসনে। রাজ্যের রাজনৈতিক দলগুলির মধ্যে যা সর্বোচ্চ। মনোনয়ন জমা করার বিচারে তৃণমূলের পরেই রয়েছে বিজেপি (BJP)। মোট ৫৪ হাজার ৭৪৯ টি মনোনয়ন জমা করেছে গেরুয়া শিবির। সিপিএম মনোনয়ন জমার বিচারে তিন নম্বরে। তারা ৪৭ হাজার ৩৫৮ আসনে মনোনয়ন দিয়েছে। কংগ্রেস ১৭ হাজার ৭২৯ আসনে মনোনয়ন জমা দিয়েছে। আর নির্দলদের পক্ষে মনোনয়ন জমা পড়েছে ১৬ হাজার ১৪৭ আসনে।

গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে মনোনয়ন জমা করার ব্যাপারে রাজ্যের শাসকদল বেশ খানিকটা এগিয়ে থাকলেও জেলা পরিষদে মনোনয়নের বিষয়ে বিজেপি প্রবল টক্কর দিয়েছে তৃণমূলকে। যেখানে মনোনয়নের বিচারে ব্যবধান মাত্র ২১। তৃণমূল কংগ্রেস যেখানে জেলা পরিষদে ১ হাজার ৭৯ টি মনোনয়ন জমা দিয়েছে, বিজেপি সেখানে জমা দিয়েছে ১ হাজার ৫৮ টি। সিপিএম যেখানে ৮৩৪ ও কংগ্রেস ৭৪১ টি মনোনয়ন জমা দিয়েছে। প্রসঙ্গত, জেলা পরিষদে আসন ৯২৮ টি।

এদিকে, ৬২ হাজার ৪০৪ টি আসনের গ্রাম পঞ্চায়েতের জন্য তৃণমূলের তরফে মনোনয়ন জমা পড়েছে ৭১ হাজার ৪১৮ টি। বিজেপির পক্ষে যেখানে মনোনয়ন ৪৪ হাজার ৮৪৫ টি। আর সিপিএম ও কংগ্রেসের পক্ষে যথাক্রমে  ৩৯ হাজার ১৩৩ ও ১৪ হাজার ১৫৯। আর পঞ্চায়েত সমিতিতে রাজ্যের শাসকদলের পক্ষে মনোনয়ন জমা পড়েছে ১১ হাজার ৬১০ টি। বিজেপির পক্ষে ৮ হাজার ৮৪৬। সিপিএমের ৭ হাজার ৩৯১ ও কংগ্রেসের ২ হাজার ৮২৯। প্রসঙ্গত, পঞ্চায়েত সমিতির আসন ৯ হাজার ৪৯৮ টি।

Panchayat Election : পঞ্চায়েতে আসনের থেকে ১২ হাজার বেশি মনোনয়ন তৃণমূলের ! কোন দল কত আসনে দিল প্রার্থী ?

আরও পড়ুন- হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার ও কমিশন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget