এক্সপ্লোর

Panchayat Election : ব্যালট বাক্স ভেঙে চুরমার, মাঠে গড়াগড়ি দিনহাটায়, পুলিশের উত্তর 'বলতে পারব না'

CoochBehar News : প্রবল ধোঁয়াশার মাঝেই খানিক ভয় ও আশা-আশঙ্কার দোলাচলে যেখানে অপেক্ষা ভোটারদের, সেখানে ভয়ের ছবি প্রিসাইডিং অফিসারের চোখে মুখে।

আবীর দত্ত, দিনহাটা : গণতন্ত্রের উৎসবে শামিল হতে ভোর ভোর ভোটার হাজির হয়েছিলেন ভোটের লাইনে। কিন্তু পঞ্চায়েত ভোটে (Panchayat Elections 2023) অধিকারের ভোট দেওয়া তো দূরে থাক, আদৌ ভোট তাঁরা দিতে পারবেন কি না, তা তৈরি হয়েছে সন্দেহ। কারণ, ভোট দেওয়ার ব্যালট বাক্সই (Ballot Box) ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছে। ভেতর থেকে ভোটের সমস্ত কাগজ বের করে দেওয়া হয়েছে পুড়িয়ে। তারপর ব্যালট বাক্স ছুড়ে ফেলে দেওয়া হয়েছে মাঠের মধ্যে। ঘটনাস্থল দিনহাটা। ১৩০ নম্বর বুথ।

মাঠের মধ্যে গড়াগড়ি খাওয়া ব্যালট বাক্স ঘিরে দাঁড়িয়ে রাজ্য পুলিশ। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। অবশ্য কিছু বুঝেই উঠতে পারছেন না তারা। কীভাবে কী কাজ করবেন, তা নিয়ে ধোঁয়াশা স্পষ্ট কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ানদের চোখে মুখে। অবশ্য মাঠে তাঁদের হাজিরার জেরেই অন্য এক প্রান্তে অধীর আগ্রহে জোটবদ্ধ হয়ে দাঁড়িয়ে অপেক্ষারত ভোটাররা। তবে ভোট আদৌ কখন শুরু হবে বা হবে কি না, সে নিয়ে রয়েছে ধোঁয়াশা। আর অপেক্ষার মাঝে মাঠের মাঝে কেন্দ্রীয় বাহিনীর পাশে থাকা রাজ্য পুলিশ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভোটাররা। তাঁদের অভিযোগ, 'পুলিশগুলো তো সব নীরব দর্শক।'

গোটা ঘটনা নিয়ে দিনহাটার বুথে হাজির পুলিশবাহিনী কী জানাচ্ছে ? কীভাবে এভাবে ব্যালট বাক্স তছনছ করার ঘটনা ? এর পিছনে কারা রয়েছেন ? যে কোনও প্রশ্ন করলেও কারোর উত্তর 'আমার জানা নেই'। কারোর আবার উত্তর 'আমার দেখার বা বলার কাজ নয় এগুলো'। ঘটনা কি নির্বাচন কমিশনে জানানো হয়েছে ? দিনহাটার বুথে কি ভোট আদৌ শুরু করা যাবে ? এসব প্রশ্নেরও কোনও উত্তর মেলেনি।

প্রবল ধোঁয়াশার মাঝেই খানিক ভয় ও আশা-আশঙ্কার দোলাচলে যেখানে অপেক্ষা ভোটারদের, সেখানে ভয়ের ছবি প্রিসাইডিং অফিসারের চোখে মুখে। তাঁর কথায়, 'মাঝরাতে কয়েকজন বুথে হামলা চালায়। ব্যালট বাক্স ছিনিয়ে নেয়। সব কাগজ বের করে পুড়িয়ে দিয়ে ব্যালট বাক্স মাঠে ছুড়ে ফেলে দিয়ে যায়। কারা করেছে, বলতে পারব না।'                       

আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচন ঘিরে অভিযোগের পাহাড় ! তবে অফিসে গরহাজির নির্বাচন কমিশনার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget