এক্সপ্লোর

Panchayat Election : পঞ্চায়েত নির্বাচন ঘিরে অভিযোগের পাহাড় ! তবে নিষ্ক্রিয় নির্বাচন কমিশনার

State Election Commissioner : রাজ্যে যখন এত বেলাগাম হিংসা, ভোটের দিন তখন কি পদক্ষেপ রাজ্য নির্বাচন কমিশনার ? প্রশ্ন উঠছে।

দীপক ঘোষ, কলকাতা : রাজ্যজুড়ে অভিযোগের পাহাড় ! পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) দিন উত্তর থেকে দক্ষিণবঙ্গে সন্ত্রাসের বেলাগাম ছবি। একাধিক মৃত্যুর ঘটনা। দেদার ছাপ্পা থেকে ভোটলুঠ, অভিযোগ সবেরই। কিন্তু এত সবের মাঝেও ভোটের দিন তাঁর অফিসে গরহাজির রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner) ! সকাল ১০ টা পর্যন্ত রাজীব সিনহা (Rajiva Sinha) এসে হাজির হননি কমিশনের অফিসে।সকাল ১০টা ৬ মিনিটে কমিশনের অফিসে পৌঁছন কমিশনার। যদিও কোনও কথাই বলেননি তিনি। যার ফলে অভিযোগের পাহাড় শুনে ব্যবস্থা নেওয়া হোক বা খতিয়ে দেখা, কোনও কিছুই কি আদৌ হচ্ছে ? উঠে গেল বড়সড় প্রশ্ন।

ভোটের দিন রাজ্যের কোথায় কোনও ভোট সংক্রান্ত অভিযোগ উঠলে সেটা দ্রুত নির্বাচন কমিশনে জানানোরই দস্তুর। একাধিক ক্ষেত্রেই দেখা যায়, ঘটনার গুরুত্ব বিচার করে রিপোর্ট তলব করা থেকে প্রয়োজনীয় অন্য পদক্ষেপ নিয়ে থাকে রাজ্য নির্বাচন কমিশন। তবে এবারে যেমন অভিযোগের পাহাড় একদিকে, তেমনই অন্যদিকে কমিশনের তরফে কোনও বার্তা না মেলার অসহায় উত্তর মিলেছে একাদিক প্রিসাইডিং বা সেক্টর অফিসারের কাছে। আর সেখানেই প্রশ্ন, রাজ্যে যখন এত বেলাগাম হিংসা, ভোটের দিন তখন কেন নিষ্ক্রিয় খোদ রাজ্য নির্বাচন কমিশনার ?

রাজ্যে ভোটপর্ব শুরুর পর থেকেই রাজ্য নির্বাচন কমিশনারের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিরোধীরা। তাঁদের কথা না শুনে রাজ্যের শাসকদলের পক্ষে কাজ করার মতো গুরুতর অভিযোগও শানানো হয়েছে। যারপর কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আনা থেকে স্পর্শকাতর বুথ বা অঞ্চল বেছে নেওয়া, একাধিকবার কলকাতা হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সরাসরি তাঁর নাম করে 'দায়িত্ব পালনে ব্যর্থ' বলেই সমালোচনা করেছেন রাজ্যপাল। রাজ্যে চলতে থাকা অশান্তি, রক্তপাতের জন্য কমিশনারকে দায়ীও করেছিলেন সিভি আনন্দ বোস। 

এসবের মাঝেই ভোটের দিন নির্বাচন কমিশন কতটা কার্যকরী ভূমিকা নেয়, সেটা দেখতেই নজর ছিল সকলের। যদিও শান্তিপূর্ণ ভোটের ছবির প্রত্যাসার মতোই কমিশন ও কমিশনারের ভূমিকা নিয়েও শুধু হতাশাই সঙ্গী হয়েছে রাজ্যের মানুষের।                                                  

আরও পড়ুন- ব্যালট বাক্স ভেঙে চুরমার, মাঠে গড়াগড়ি দিনহাটায়, পুলিশের উত্তর 'বলতে পারব না'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget