এক্সপ্লোর

Panchayat Elections Result 2023: সিঙ্গুরে তৃণমূল অপ্রতিরোধ্যই, পঞ্চায়েত সমিতিতে খাতা খুল CPM, নন্দীগ্রামে হাত আরও শক্ত হল BJP-র

WB Panchayat Poll Result 2023: তৃণমূলকে কার্যত কোণঠাসা করে নন্দীগ্রামের মাটিতে জমি আরও শক্ত করল বিজেপি।

বিটন চক্রবর্তী ও সোমনাথ মিত্র: তৃণমূলের উত্থানের নেপথ্যে বড় ভূমিকা ছিল নন্দীগ্রামের (Nandigram News)। পঞ্চায়েত নির্বাচনে সেখানে শাসকদলকে টেক্কা দিল বিজেপি (BJP)। নন্দীগ্রামের মোট ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি ন'টিতে জয়ী হয়েছে (Panchayat Elections Result 2023)। সাতটি গিয়েছে তৃণমূলের (TMC) দখলে। একটি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু। জমি আন্দোলনের আর এক কেন্দ্র সিঙ্গুরে (Singur News) ১৬টি গ্রাম পঞ্চায়েতের সবক'টিই তৃণমূলের দখলে। সিঙ্গুর পঞ্চায়েত সমিতিতে খাতা খুলেছে সিপিএম (CPM)।

রাজ্য রাজনীতির মোড় ঘোরানো দুই অধ্যায়, সিঙ্গুর এবং নন্দীগ্রাম, তিন দশকের বাম সরকারের বিসর্জনের দুই অনুঘটক বলে ধরা হয় যাদের। এই দুই এলাকাই তৃণমূলকে প্রতিষ্ঠা দিয়েছিল। তার পর তিন দফায় একটানা রাজ্যে ক্ষমতায় শাসকদল। কিন্তু এবছর পঞ্চায়েত নির্বাচনে সেই দুই জায়গায় বিপরীতমুখী ফল হল তৃণমূলের।

তৃণমূলকে কার্যত কোণঠাসা করে নন্দীগ্রামের মাটিতে জমি আরও শক্ত করল বিজেপি। বিধানসভার পরে নন্দীগ্রামে ফের ধাক্কা খেল শাসকদল। 
নন্দীগ্রামে মোট ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতল ন'টিতে। তৃণমূল সাতটিতে জয়ী হয়েছে। নন্দীগ্রামের একটি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু। তবে সেখানে আসন সংখ্যা বিজেপি-রই বেশি।

তবে তৃণমূলের একচেটিয়া আধিপত্য বজায় রইল সিঙ্গুরে। শুভেন্দু অধিকারীর খাসতালুক নন্দীগ্রামে এবার বিজেপি-র ফল হয়েছে চমকপ্রদ। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকের মোট ১৭টি গ্রাম পঞ্চায়েতই গিয়েছিল তৃণমূলের দখলে। কিন্তু এবার হলদি নদীর তীরে কার্যত গেরুয়া ঝড়।

আরও পড়ুন: Panchayat Election Result : 'আগামী দিনে পশ্চিমবঙ্গকে পথ দেখাবে নন্দীগ্রাম', দাবি বিরোধী দলনেতার

নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতে ম্যাচ ড্র হয়েছে। তৃণমূল এবং বিজেপি, দু-পক্ষই পাঁচটি করে গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা সাত। এর মধ্যে বিজেপি চারটিতে এবং তৃণমূল জিতেছে দু'টি গ্রাম পঞ্চায়েতে। আমদাবাদ ২ নম্বর পঞ্চায়েত ত্রিশঙ্কু।

নন্দীগ্রামে জমি আন্দোলনের প্রেক্ষাপটে, ২০০৭ সালে গোকুলনগরের অধিকারীপাড়া এবং সোনাচুড়া - এই দুই পঞ্চায়েত এলাকায় গুলি-রক্তপাত-মৃত্যুর ঘটনা ঘটেছিল। তাৎপর্যপূর্ণ বিষয়, এই দুই পঞ্চায়েতই এবার বিজেপি-র দখলে।

আর ন্যানো বিদায়ের ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা হুগলির সিঙ্গুর ব্লকে কার্যত ২০১৮ সালের পঞ্চায়েত-ফলেরই পুনরাবৃত্তি হল।  সিঙ্গুরের
মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১৬। তার সবকটিই এবারও দখলে রেখেছে তৃণমূল। গতবারের মতো এবারও সিঙ্গুর পঞ্চায়েত সমিতিতেও জয়ী হয়েছে শাসকদল। গতবার সিঙ্গুর পঞ্চায়েত সমিতিতে শূন্য হয়ে গিয়েছিল সিপিএম। এবার তারা সিঙ্গুর পঞ্চায়েত সমিতিতে খাতা খুলতে পেরেছে।

রাজ্য-রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, জমি আন্দোলনের দুই এপিসেন্টার সিঙ্গুর এবং নন্দীগ্রাম। লোকসভা নির্বাচনের আগে দুই জায়গায় শাসকদলের এই বিপরীত ফল ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget