এক্সপ্লোর

Panchayat Poll 2023: দুপক্ষের সংঘর্ষে ফের গেল প্রাণ, মৃত্যু সিপিএম সমর্থকের, কাঠগড়ায় তৃণমূল

Panchayat Election 2023: অভিযোগ, লালগোলার ময়া ছাতিয়ানি প্রাইমারি স্কুলের বাইরে সংঘর্ষে জড়ান তৃণমূল ও কংগ্রেস কর্মীরা।

মুর্শিদাবাদ: ভোটের (Panchayat Election 2023) বাংলা ফের ঝরে গেল আরেকটা প্রাণ। দুপক্ষের সংঘর্ষের ফের মৃত্যু। লালগোলায় বুথের সিপিএম বনাম তৃণমূল সংঘর্ষ। সংঘর্ষে সিপিএম সমর্থক রওশন আলির মৃত্যু। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ সিপিএমের।

সংঘর্ষে মৃত্যু সিপিএম কর্মীর: পঞ্চায়েত নির্বাচন পর্বে ফের রক্তাক্ত বাংলা। লালগোলায় ভোট-সংঘর্ষে খুন সিপিএম সমর্থক। মৃতের নাম রওশন আলি। অভিযোগ, লালগোলার ময়া ছাতিয়ানি প্রাইমারি স্কুলের বাইরে সংঘর্ষে জড়ান তৃণমূল ও কংগ্রেস কর্মীরা। কংগ্রেস কর্মীদের বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন সিপিএম কর্মী রওশন আলি। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যার হিসেব অনুযায়ী মোট ৩১ জন মৃতের মধ্যে ১১ জনই মুর্শিদাবাদের। 

লাগাতার হানাহানি। মুহুর্মুহু পড়ল বোমা। চলল গুলি। জখম বহু। ব্যালট লুঠ, বুথ জ্যামের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। রক্তস্নাত ২০২৩-এর পঞ্চায়েত ভোট।উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় অশান্তির ছবি। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ জনের। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই দিকে দিকে অব্যাহত হিংসা। পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) বাংলা যেন কার্যত কুরুক্ষেত্র। ভোট ঘোষণা থেকে গতকাল রাত পর্যন্ত, অর্থাৎ ভোট পর্বের আগে এক মাসে মৃত্যু হয়েছে ২০ জনের। আর ভোটের দিনও পরপর খুনের ঘটনা ঘটেই চলেছে। এখনও পর্যন্ত শুধুমাত্র ভোটের দিন সকালে মৃত্যু হল ১১ জনের। কোচবিহারে খুন বিজেপির পোলিং এজেন্ট। খড়গ্রাম-রেজিনগর-মানিকচক- চাপড়ায় খুন ৪ তৃণমূল কর্মী। আউশগ্রামে মৃত্যু সিপিএম কর্মীর। কোচবিহারে খুন বিজেপি কর্মী। দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে বিজেপি কর্মীর মৃত্যু। খড়গ্রাম-রেজিনগর-মানিকচক-চাপড়া, বাসন্তী, কাটোয়া- খুন ৬ তৃণমূল কর্মী। লালগোলা-আউশগ্রামে সিপিএম, নওদায় কংগ্রেস কর্মীর মৃত্যু। 

এদিন পূর্ব বর্ধমানের আউশগ্রামে পঞ্চায়েত ভোট-সন্ত্রাসের বলি হন সিপিএম কর্মী। মৃতের নাম রাজিবুল হক। গতকাল আউশগ্রামের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের সামনে তৃণমূলও সিপিএমের মধ্যে সংঘর্ষ বাধে। একে অপরকে লাঠি নিয়ে আক্রমণ করে। ঘটনায় জখম হন উভয়পক্ষের ৫ জন। গুরুতর আহত হন সিপিএম কর্মী রাজিবুল হক। রাতে এনআরএসে স্থানান্তরিত করার পর, আজ সকালে ওই সিপিএম কর্মীর মৃত্যু হয় বলে দলীয় সূত্রে খবর। 

 

আরও পড়ুন: Dental Health Alzheimer's disease: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget