এক্সপ্লোর

Panchayat Poll Violence: 'গর্ভবতী মহিলার পরিবার আক্রান্ত, এটাই তো ডায়মন্ড হারবার মডেল', বিস্ফোরক শুভেন্দু

Suvendu on Panchayat Poll Violence: ডায়মন্ড হারবার মডেল-কে নিয়ে তীব্র আক্রমণ , কী বললেন শুভেন্দু ?

কলকাতা: ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র, গোটা দেশের কাছে মডেল। গতবছরের মাঝামাঝি, নিজের কেন্দ্রে দাঁড়িয়ে এমনটাই দাবি করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । দেখতে দেখতে বছর পার।  পঞ্চায়েত ভোট ঘিরে এই কেন্দ্রেই একের পর এক অশান্তির খবর উঠে এসেছে। এবার  নাম না করেই অভিষেকের সেই 'ডায়মন্ড হারবার মডেল' নিয়েই তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, 'ডায়মন্ড হারবার মডেল তো এইটাই। গর্ভবতী মহিলার পরিবার আক্রান্ত।'

অভয় দিয়ে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, 'আমরা এসেছি। আমি নিজে তোমাদের পাশে থাকব। আমাদের পুরো টিমও আছে। আমরা সমস্তরকম সহযোগিতা করব। ভরসা রাখো। এবং আজকের পরে, তোমরা ভরসা রাখতে পারো, নতুন করে কিছু ঘটবে না। ঘটলে দায়িত্ব আমার। আর যে সমস্ত বাড়িতে উৎপাত হচ্ছে, আমি সিসিটিভি লাগানোর ব্যবস্থা করছি। আর তোমরা যেহেতু থানায় যেতে পারছ না, মেল করে কমপ্লেনগুলো করে, কাগজগুলো রেডি রাখো। এর বিচার তোমরা পাবে।'

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের পর এই ডায়মন্ড হারবারেই একের পর এক বিজেপি কর্মীর পরিবার হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ উঠে এসেছিল ভোট পরবর্তী হিংসার মামলায়। ঘরছাড়া হয়েছিলেন বহু বিজেপি নেতা।  আর এবার তেইশের পঞ্চায়েত ভোটের পরও ফের অশান্তির ছায়া ফিরেছে। শুভেন্দুর কথায়, 'মহিলারা বাড়িতে থাকতে পারছে না।' 

তবে শুধুই রাজ্যের বিরোধী দলনেতাই নন, বামেদের নিশানার মুখেও পড়েছে এই ডায়মন্ড হারবার মডেল।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার মডেলকে (Diamond Harbour Model) কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেছিলেন, 'যদি ডায়মন্ড হারবার মডেল ভালো হয় তাহলে এই মডেল যতটা সফল, তাহলে ততটাই ব্যর্থ রাজ্য।'

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন,' ১ হাজার ১২ ঘর ভাঙচুর করেছে। ৩৫৭ দোকান ভাঙচুর করেছে। ৫৬টি বাইক ভাঙচুর করা হয়েছে। এর সঙ্গে মহিলাদের সঙ্গে খারাপ আচরণ। আজ বিরোধীরা মণিপুরের একটা ঘটনা নিয়ে উত্তেজনা তৈরি করছে। মণিপুরে যা ঘটেছে, তা দুঃখজনক, নিন্দনীয়, কোথাও হওয়া উচিত নয়। কিন্তু এতে বাংলার দক্ষিণ পাঁচলায় বিজেপির মহিলা প্রার্থীকে উলঙ্গ করে ঘোরানো হয়েছে। এটা কি মণিপুরের চেয়ে কম দুঃখজনক ঘটনা। এটার ভিডিও নেই।'

আরও পড়ুন, চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দরে হেরফের, কলকাতায় কী দাম জ্বালানির ?

তিনি আরও বলেন,' ২ মে রেজাল্ট বেরোনোর পরে এনএইচআরসি-র রিপোর্টেই অনেক বিষয় উঠে এসেছিল।এবার পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থীর ছেলেকে তৃণমূল প্রার্থী বলছেন, মা-কে বলে মনোনয়ন তুলতে। না হলে এই হবে, ওই হবে। কল রেকর্ডিং আছে। তৃণমূলের লিডার, বিজেপির কর্মীর ছেলেকে হুমকি দিচ্ছে।মহিলাদের ওপর যা অত্যাচার হচ্ছে, তা গোটা দেশের সামনে এলে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। এটা সেই বাংলা সংস্কৃতির পরিপন্থী।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget