এক্সপ্লোর

PM Modi in Bengal: 'যারা মানুষকে লুঠ করল...', দুর্নীতি রোধ নিয়ে 'গ্যারান্টি' মোদির

Lok Sabha Election 2024: এদিন মোদি মনে করিয়ে দিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ ও সোনা উদ্ধারের ঘটনা।

কোচবিহার: সারদা-নারদা থেকে শিক্ষা ও নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)। বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে বারবার উঠেছে দুর্নীতির অভিযোগ। রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে বারবার তোপ দেগেছে রাজ্য বিজেপিও। এবারের লোকসভা ভোটেও (Lok Sabha Election 2024) তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুকেই (Corruption Issue) অন্যতম হাতিয়ার করেছে বিজেপি। কোচবিহারের সভা থেকে খোদ মোদিও দুর্নীতি নিয়ে বিঁধলেন রাজ্যের তৃণমূল সরকারকে (PM Modi attacks TMC Government)। মনে করিয়ে দিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ ও সোনা উদ্ধারের ঘটনা। 

তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর চেষ্টার অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী (PM Modi Election Campaign)। কোচবিহারের সভা থেকে তাঁর তোপ, 'বাংলায় তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড়। যারা মানুষকে লুঠ করল, তাঁদের সাজা হওয়া উচিত না অনুচিত?' তাঁর আক্রমণ, 'বাংলায় দুর্নীতি-তোলাবাজি-খুনের রাজনীতি চলছে। আমরা বলি দুর্নীতি হঠাও, ওরা বলে দুর্নীতিবাজদের বাঁচাও। হুমকিতে ভয় পাই না, দুর্নীতিবাজদের সাজা হবেই। আগামী ৫ বছরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় পদক্ষেপ।' বিজেপি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্য়বস্থা নেবে বলেও দাবি করেন তিনি। তাঁর পাল্টা তোপ, 'আমি বলি ভ্রষ্টাচার সরাও, তারা বলে ভ্রষ্টাচারী বাঁচাও।' চাকরির দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগের কথাও শোনা যায় মোদির মুখে। তাঁর তোপ, 'এই টাকা আপনার, কারও লুঠের অধিকার নেই।' এই ভোটের তৃণমূলকে কড়া জবাব দেওয়ার বার্তা মোদির। এর আগে বঙ্গ সফরে প্রচারের সময়েও মোদির মুখে শোনা গিয়েছিল দুর্নীতির ইস্যু। 

বিষয়টি নিয়ে পাল্টা বিজেপিকেই তোপ দেগেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর তোপ, 'সুপ্রিম কোর্ট ইলেক্টোরাল বন্ড বাতিল করে বলেছেন এটা দুর্নীতির আখড়া। দেশের অর্থমন্ত্রীর স্বামী বলেছেন যে এই ইলেক্টোরাল বন্ড সবচেয়ে বড় দুর্নীতি। তা নিয়ে কিছু বলেছেন? মোদির আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাঙ্কলুঠ, ঋণ নিয়ে পালিয়ে যাওয়া।'

কোচবিহারের সভা থেকে সন্দেশখালি প্রসঙ্গও তুলে তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন মোদি। তিনি বলেন, 'সারা দেশ দেখেছে কীভাবে তৃণমূল সরকার সন্দেশখালির অপরাধীদের বাঁচানোর জন্য চেষ্টা করেছে। বিজেপি সংকল্প নিয়েছে সন্দেশখালির দোষীদের সাজা দিয়েই ছাড়বে। ওদের জীবনটা জেলেই কাটাতে হবে। বিজেপিই একমাত্র মা-বোনদের উপর অত্যাচার আটকাতে পারবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: 'আমার ভারত আমার পরিবার...' শক্তিশালী সরকার গড়তে পদ্মচিহ্নে ভোট দেওয়ার ডাক মোদির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget