এক্সপ্লোর

WB Election 2021 News: পিঠ চাপড়ালেন মোদি, প্রত্যুত্তরে প্রত্যয়ী মুঠো রাজীবের

সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের পিঠ চাপড়ে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাল্টা মুষ্টিবদ্ধ হাত দেখালেন ডোমজুড়ের বিধায়ক।

হলদিয়া: সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের পিঠ চাপড়ে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাল্টা মুষ্টিবদ্ধ হাত দেখালেন ডোমজুড়ের বিধায়ক। ফের রাজ্যে এলেন প্রধানমন্ত্রী। রবিবার বিকেলে প্রথমে হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে রাজনৈতিক সভায় অংশ নিলেন নরেন্দ্র মোদি। এরপর পেট্রোলিয়াম মন্ত্রকের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে বিপিসিএলের এলপিজি টার্মিনাল, ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাসলাইন ও হলদিয়ার রানিচকে একটি রেল ওভারব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধেয় কলকাতা ফিরে রাতেই দিল্লি উড়ে যাবে তাঁর বিমান। অন্যদিকে, হলদিয়ার সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না বলে প্রধানমন্ত্রীর দফতরকে আগেই জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। হলদিয়ায় রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছেন মোদি। আর তাঁর ঝাঁঝালো বক্তৃতার শেষে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজীবের পিঠ চাপড়ে দিয়েছেন মঞ্চে দাঁড়িয়েই। একবার নয়, দুবার। পাশে তখন গোল হয়ে প্রধানমন্ত্রীকে ঘিরে দাঁড়িয়ে আরেক তৃণমূলত্যাগী শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়-রা। প্রধানমন্ত্রীর বাহবা পেয়ে যেন চোয়াল শক্ত হল রাজীবেরও। রাজনৈতিক মঞ্চে সামনে কঠিন লড়াই। তৃণমূল সরকারকে উৎখাত করার কথা বলে প্রত্যেক জনসভায় তোপ দাগছেন রাজীব। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে দেখালেন মুষ্টিবদ্ধ হাত। রবিবার মোদি বললেন, ‘মেদিনীপুরের পবিত্র মাটিতে আসতে পেরে ধন্য মনে করছি। এই মাটিতেই তৈরি হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। মেদিনীপুরের মাটির গুণে আমি মুগ্ধ। বাংলার এই পবিত্র মাটিকে কুর্নিশ জানাচ্ছি।' তৃণমূল সরকারের উদ্দেশে আক্রমণের সুর চড়িয়ে মোদি আরও বলেন, 'মমতার দশ বছরের শাসনকালে শুধুই নির্মমতা দেখেছেন বাংলার মানুষ।' হলদিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'বাংলায় পরিবর্তন হয়নি। বাম আমলের দুর্নীতি, অপশাসনের পুনর্জন্ম হয়নি। তৃণমূল কংগ্রেস ও বাকিরা নিজেদের মধ্যে যোগসাজশ রেখে চলছে। ওরা ঠিক করে নিয়েছে, ৫ বছর একজন লুঠ করবে, পরের ৫ বছর অন্য দল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget