এক্সপ্লোর

Abhijit Gangopadhyay: 'এই তৃণমূলকে একটাও ভোটও নয়', শপথের আহ্বান অভিজিতের

BJP Rally: তৃণমূলকে উৎখাত করতে রাজ্যে ৪২টি আসনের ৪২টিই দখলের ডাক দেন তিনি

শিলিগুড়ি : 'এই তৃণমূলকে একটাও ভোটও নয়, এই শপথ নিতে হবে।' আজ শিলিগুড়ির (Siliguri) সভা থেকে এই আহ্বান জানালেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি তৃণমূলকে উৎখাত করতে রাজ্যে ৪২টি আসনের ৪২টিই দখলের ডাক দেন তিনি। বিজেপিতে যোগদানের পর প্রথম জনসভাতেই কার্যত রাজ্যের শাসক দলকে অল আউট অ্যাটাকে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

রাজ্যের শাসক দলকে আগাগোড়া আক্রমণ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমরা বিভিন্নভাবে খবর পাচ্ছি তৃণমূল দলটি আস্তে আস্তে ভেতর থেকে ভাঙতে শুরু করেছে। তাদের বহু নেতা-কর্মী দল ছেড়ে চলে যাচ্ছেন। তাঁদের পক্ষে আর সেই দলে থাকা সম্ভব হচ্ছে না। কারণ, সিবিআই ও ইডি সেই দুর্বৃত্ত দলের নেতাদের ধাওয়া করেছে। সেই দুর্বৃত্ত দলের নেতাদের সঙ্গে আর কেউ থাকতে চান না। এমনকী দু-এক জন যদি ভাল নেতা থেকে থাকেন, তাঁরাও সেই দল থেকে বেরিয়ে যাচ্ছেন। সম্পূর্ণ দুর্বৃত্ত পরিবৃত্ত একটি দল।"

তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে তিনি বলেন, "একটা নির্বাচন সামনে আছে। সেই নির্বাচনে এই দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা হচ্ছে, তাদের পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের শিক্ষা। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসীন এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে, তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে। বিভিন্ন বিষয়ে জালিয়াতি করেছে। খাদ্যে, বাসস্থানে, শিক্ষায়। তার মূল্য তোমাদের চোকাতেই হবে। ৪২টি আসনে একটাও ভোট দেবেন না তৃণমূলকে। আজ এখানে একটা শপথ নিয়ে যান, তৃণমূলকে একটা ভোটও নয়। আমাদের ৪২টি আসনই দখল করতে হবে। আপনাদের কাছে এই শপথ নেওয়ার অনুরোধ করব, নো ভোট টু তৃণমূল। তৃণমূলকে একটাও ভোট নয়। এই রাজ্যে ক্ষমতায় আসীন এমন একটি দল যার নাম আমি মুখেও আনতে চাই না। কারণ, এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত।"

এজলাস ছেড়ে রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেন প্রাক্তন বিচারপতি। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর হাত থেকে তুলে নেন বিজেপির পতাকা। এনিয়ে আক্রমণ শানায় তৃণমূল। মঙ্গলবার বিচারপতি পদে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। আর বৃহস্পতিবার তিনি যোগ দেন বিজেপিতে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget