এক্সপ্লোর

Narendra Modi: ‘দেশ নির্মাণে’ ২০০০ টাকা দিলেন মোদি, ভোটের আগে BJP-র তহবিলে মুক্তহস্তে অনুদানের আহ্বান

Lok Sabha Elections 2024: রবিবার সোশ্যাল মিডিয়া পোস্টে BJP-র তহবিলে দান করতে সকলকে আহ্বান জানান মোদি।

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের দিন ক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি যদিও, কিন্তু ভোটের দামামা বেজে গিয়েছে। সেই আবহে BJP-র তহবিলে ২০০০ টাকা দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের নাগরিকদেরও মুক্তহস্তে দান করতে আহ্বান জানিয়েছেন তিনি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও তহবিলে ১০০০ টাকা দান করেছেন। দেশ নির্মাণের লক্ষ্যে সকলকে দান করতে আহ্বান জানিয়েছেন মোদি। (Narendra Modi)

রবিবার সোশ্যাল মিডিয়া পোস্টে BJP-র তহবিলে দান করতে সকলকে আহ্বান জানান মোদি। তিনি লেখেন, 'BJP-র তহবিলে দান করে, বিকশিত ভারত নির্মাণে যোগদান করতে পেরে আমি অত্যন্ত খুশি। NaMo অ্যাপের মাধ্যমে দেশ নির্মাণের জন্য আপনাদের সকলকে দান করতে আহ্বান জানাচ্ছি'। BJP-তে অনুদান দেওয়ায় যে রিসিট পান, তারও ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন মোদি। (Lok Sabha Elections 2024)

গত ১ মার্চ থেকে দলের হয়ে অনুদান সংগ্রহ প্রকল্পের সূচনা করেন নাড্ডা। দলের তহবিলে তিনি ১০০০ টাকা দান করেন। সেই তথ্য নিজেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন নাড্ডা। লেখেন, 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত নির্মাণের যে লক্ষ্য নিয়েছেন, তাতে ব্যক্তিগত ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমি। আসুন, NaMo অ্যাপের মাধ্যমে আমরা সকলে এগিয়ে আসি, দেশ নির্মাণের কাজে হাত লাগাই'।

আরও পড়ুন: Lok Sabha Vote: বাংলার ২০জন-সহ প্রথম দফায় ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির। ABP Ananda Live

ঘটনাচক্রে, রাজনৈতিক দলগুলির আয়ের যে খতিয়ান প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, সেই অনুযায়ী, ২০২২-'২৩ অর্থবর্ষে মোট ৭১৯ কোটি টাকার অনুদান পেয়েছে BJP, যা গত বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। কারণ ২০২১-'২২ সালে ৬১৪ কোটি টাকা অনুদান পেয়েছিল তারা। সেই তুলনায় আয় কমেছে কংগ্রেসের। ২০২২-'২৩ অর্থবর্ষে ৭৯ কোটি টাকা অনুদান পেয়েছে তারা। ২০২১-'২২ সালে অনুদানের অঙ্ক ছিল ৯৫.৪ কোটি টাকা। 

রাজনৈতিক দলগুলি অনুদান বাবদ যে টাকা পায়, তা আয়করের আওতায় পড়ে না। অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে নির্বাচনী বন্ড বাতিল করেছে। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ওই নির্বাচনী বন্ড প্রকল্পের সূচনা করে, যার মাধ্যমে বিভিন্ন কর্পোরেট সংস্থা, বিত্তশালীরা রাজনৈতিক দলগুলিকে অনুদান দিতে পারত। কিন্তু কে, কত টাকা দিয়েছে, তা জানার উপায় ছিল না। ওই প্রকল্পকে অসাংবিধানিক ঘোষণা করে শীর্ষ আদালত। এর পরই, NaMo অ্যাপের মাধ্যমে দলের তহবিলে অনুদান সংগ্রহের কর্মসূচি শুরু করেছে BJP. 

ইংরেজিতে প্রধানমন্ত্রী মোদির নাম এবং পদবীর আদ্যাক্ষর অনুযায়ী NaMo অ্যাপ চালু করা হয়। ওই অ্যাপের মাধ্যমে বিভিন্ন সরকারি এবং উন্নয়নমূলক প্রকল্প নিয়ে নিজেদের মতামত জানাতে পারেন নাগরিকরা।  মানুষের মত বুঝে সেই মতো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই অ্যাপ চালু করা হয়। এর আগে, একাধিক সমীক্ষাও করা হয়েছে ওই অ্যাপ মারফত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE
Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget