এক্সপ্লোর

Puri Ratna Bhandar: ‘জগন্নাথের রত্নভাণ্ডারের চাবি কোথায় গেল’? কোনও রাখঢাক নয়, পুরীতে নবীনকে আক্রমণ মোদির

Narendra Modi: বঙ্গসফরের মাঝেই সোমবার ওড়িশায় দলীয় প্রার্থীর হয়ে প্রচারে যান মোদি।

পুরী: নির্বাচনী প্রচারে ওড়িশায় পা রেখে ফের নবীন পট্টনায়ক এবং বিজু জনতা দলকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। নির্বাচনী প্রচারে গিয়ে জগন্নাথ মন্দিরে প্রার্থনাও সারেন মোদি। আর সেখান থেকেই পুরীর রত্নভাণ্ডারের চাবি কোথায়, প্রশ্ন তোলেন তিনি। নবীন এবং BJD-র শাসনে পুরীর জগন্নাথ মন্দিরও নিরাপদ নয় বলে দাবি করলেন মোদি। (Puri Ratna Bhandar)

বঙ্গসফরের মাঝেই সোমবার ওড়িশায় দলীয় প্রার্থীর হয়ে প্রচারে যান মোদি। সেখানে পৌঁছে পুরীর জগন্নাথ মন্দির হয়ে শোভাযাত্রা করেন। সেই ফাঁকে মন্দিরে ঢুকে প্রার্থনাও সারেন। এর পর অঙ্গুলের সভায় ফের একবার জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের প্রসঙ্গ টানেন। মোদি বলেন, "BJD-র আমলে পুরীর জগন্নাথ মন্দির একেবারেই নিরাপদ নয়। গত ছ'বছর ধরে মন্দিরের রত্নভাণ্ডারের চাবি গায়েব।" 

রাজধানী  ভুবনেশ্বরের পাশাপাশি আগামী ২৫ মে পুরী লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। পুরী-সহ গোটা ওড়িশার মানুষের কাছেই জগন্নাথ মন্দির এবং রত্নভাণ্ডারের গুরুত্ব অপরিসীম, তা অনুধাবন করেই এদিন মোদি মন্দিরের নিরাপত্তার বিষয়টি উস্কে দেন বলে মত রাজনৈতিক মহলের। লোকসভা নির্বাচনে ওড়িশার ২১টি আসনে ভোটগ্রহণ চলছে। (Narendra Modi)

আরও পড়ুন: Covaxin Safety Reports: বিরল রোগ, নারীস্বাস্থ্যে প্রভাব? Covaxin-এর পার্শ্ব প্রতিক্রিয়া রিপোর্টে জলঘোলা, প্রত্যাহারের দাবি জানাল ICMR

জগন্নাথ মন্দিরের যে রত্নভাণ্ডারের উল্লেখ করেছেন মোদি, তা নিয়ে বিতর্ক আজকের নয়। ওই রত্নভাণ্ডারে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সমস্ত গয়না সঞ্চিত রয়েছে বলে জনশ্রুতি। বিগত কয়েকর শতকে যত রাজা, মহারাজা এবং পুণ্যার্থীরা মূল্যবান গয়না, রত্ন ভগবানকে উৎসর্গ করেছেন, সবই ওই রত্নভাণ্ডারে রয়েছে বলে শোনা যায়। ১৯৮৫ সালের ১৪ জুলাই ওই রত্নভাণ্ডারটি শেষ বার খোলা হয়েছিল।

রত্নভাণ্ডারটি নিয়ে ইতিমধ্যে আদালতেও মামলা গড়িয়েছে। ২০১৮ সালে ওড়িশা হাইকোর্ট রাজ্যের সরকারকে রত্নভাণ্ডারটি খোলার নির্দেশ দেন, যাতে সশরীরে গিয়ে সবকিছু পর্যবেক্ষণ করা যায়। কিন্তু রত্নভাণ্ডারের চাবির কোনও হদিশ মেলেনি, যা নিয়ে সেই সময়ও বিতর্ক চরমে ওঠে। এদিন মোদিও সেই বিতর্ক আরও একবার উস্কে দিলেন। 

এদিন জগন্নাথ মন্দিরে প্রার্থনা সেরে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবিও পোস্ট করেন মোদি। তিনি লেখেন, "পুরীতে মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করলাম। আমাদের মাথার উপর সবসময় ওঁর আশীর্বাদ থাকুক, উন্নতির শিখরে পৌঁছতে উনি আমাদের পথ দেখাতে থাকুন।" এদিন পুরীতে দু'কিলোমিটার শোভাযাত্রা করেনমোদি। পুরীতে BJP-র প্রার্থী সম্বিত পাত্রও তাঁর সঙ্গে ছিলেন। ছিলেন রাজ্যে বিজেপি-র সভাপতি মনমোহন সমালও।

গত ১০ দিনে এই নিয়ে দ্বিতীয় বার পুরীতে প্রচারে গেলেন মোদি। সেখানে BJD-র সঙ্গে কড়া টক্কর চলছে BJP-র। এবারের লোকসভা নির্বাচনে জোট গড়তে অসফল হয় দুই দলই। দীর্ঘ দরাদরির পরও প্রাক নির্বাচনী জোট গড়ে ওঠেনি। এর পরই পরস্পরের বিরুদ্ধে ঝাঁঝ বাড়িয়েছেন দুই দলের নেতারা। এর আগে, যৌথ ভাবেও ওড়িশায় ন'বছর সরকার চালিয়েছে BJD এবং BJP. ২০০৯ সালে তাদের জোট ভেঙে যায়। তবে সংসদে বিল পাসের ক্ষেত্রে এর পরও লাগাতার মোদি সরকারের সমর্থনে এগিয়ে গিয়েছে BJD, যে কারণে তাদের প্রতি এযাবৎ নরম মনোভাব দেখান মোদিও। কিন্তু এবারের নির্বাচনে সেই রীতিতে ছেদ পড়েছে। এর আগে, ১১ মে-র সভা থেকেও নবীনকে আক্রমণ করেন মোদি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল

ভিডিও

Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ
TMC-ED News: তৃণমূলের মূল ব্যাঙ্ক অ্যাকাউন্টও চলে এল ED-র স্ক্যানারে
Rajarhat News: বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর, বিকট শব্দে কাঁপল গোটা এলাকা
CM Suvendu Adhikari News: 'বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু', বললেন মীরা ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget