এক্সপ্লোর

PM Narendra Modi: 'মা-বোনেদের সঙ্গে যা হয়েছে, তার জবাব দিতে হবে', সন্দেশখালি নিয়ে তোপ মোদির

PM on Sandeshkhali Incident:সন্দেশখালির মা-বোনেদের আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে বাংলার পুলিশ, বললেন নরেন্দ্র মোদি

আরামবাগ, হুগলি: আরামবাগের জনসভা (Lok Sabha Election 2024) থেকে মোদির মুখে সন্দেশখালি প্রসঙ্গ। সন্দেশখালির ঘটনায় রাজ্য়ের শাসকদলকে তোপ প্রধানমন্ত্রীর। 

মোদি বললেন, 'পশ্চিমবঙ্গের অবস্থা আজ গোটা দেশ দেখছে। তৃণমূল শুধু মুখেই মা-মাটি মানুষের কথা বলে। সন্দেশখালির (PM Modi on Sandeshkhali)  ঘটনায় গোটা দেশ শিহরিত। সন্দেশখালির মা-বোনেদের অত্যাচার চালিয়েছে তৃণমূল। সন্দেশখালিতে যা হয়েছে, আজ তা দেখে হয়তো রাজা রামমোহন রায়ের আত্মাও কাঁদছে। দুঃসাহসের সমস্ত সীমারেখা অতিক্রম করে গিয়েছে তৃণমূল।' বিজেপির আন্দোলনের চাপ এবং সন্দেশখালির বাসিন্দাদের আন্দোলনের চাপেই তৃণমূল সরকার শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে বলে তোপ মোদির। প্রধানমন্ত্রী ( PM Narendra Modi) বলেন, 'সন্দেশখালির মা-বোনেদের আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে বাংলার পুলিশ।' তার সঙ্গেই মোদির খোঁচা, 'চোটের জবাব ভোটে দেবেন বাংলার মানুষ।'

মমতার কাছে সাহায্য চাইলেও মুখ ফিরিয়ে ছিলেন মমতা, অভিযোগ মোদির (PM Modi West Bengal Visit)। 'সন্দেশখালির মা-বোনেরা মমতা দিদির কাছে সাহায্য চেয়েছিল। কিন্তু কেউ তো অভিযুক্তদের আড়াল করছিল এতদিন। সন্দেশখালির মা-বোনেদের আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে বাংলার পুলিশ। মা-বোনেদের সঙ্গে যা হয়েছে, তার জবাব দিতে হবে', হুঙ্কার মোদির।

সন্দেশখালির ঘটনা নিয়ে বিরোধী জোটকেও একহাত নিয়েছেন মোদি। তাঁর তোপ, 'সব দেখেও না দেখার ভান বিরোধী জোটের সদস্যদের। মুখ্যমন্ত্রীর জবাব চাওয়ার সাহস পর্যন্ত দেখাননি বাম-কংগ্রেস। বিরোধী জোটের সদস্যরা চোখ-কান-মুখ বন্ধ করে বসে আছে। কংগ্রেসের জাতীয় সভাপতি বলছেন, এমন তো হতেই পারে, এটা বাংলার মানুষের অপমান।'

প্রাইমারি শিক্ষক নিয়োগ থেকে গরুপাচার, চিটফান্ড থেকে রেশন- সবকিছুতেই তৃণমূল দুর্নীতি করেছে বলে জনসভা (PM Modi Public Meeting) থেকে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। পার্থর বন্ধু অর্পিতার বাড়ি থেকে বিপুল নগদ উদ্ধারের প্রসঙ্গও উঠে আসে মোদির মুখে। মোদির দাবি, 'এখানকার মুখ্যমন্ত্রী ধর্নায় বসে যান। টিএমসি চায় কেন্দ্রের প্রকল্পেও খোলাখুলি লুঠ করতে। মোদি এটা করতে দেবে না।' তৃণমূলের লুঠের জন্য় পশ্চিমবঙ্গের উন্নতি বাধা পাচ্ছে বলে অভিযোগ মোদির। তাঁর তোপ, 'তৃণমূলের লুঠের জন্য পশ্চিমবঙ্গের গরিব ও মধ্যবিক্ত ভুক্তভোগী হচ্ছেন।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: রেল থেকে তেল! বাংলায় ঢালাও প্রকল্প মোদির, লক্ষ্য ভোট?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget