এক্সপ্লোর

PM Modi in Bengal: 'লুঠেরা'দের হুঁশিয়ারি মোদির! সঙ্গে কী 'গ্যারান্টি' দিলেন?

PM Modi on Corruption: তৃণমূল সরকারের জন্যই বাংলায় উন্নয়ন থমকে রয়েছে বলে তোপ দেগেছেন মোদি। দায়ী করেছেন দুর্নীতিকে।

আরামবাগ, হুগলি: আরামবাগের জনসভা থেকেই কার্যত লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় দাঁড়িয়ে রাজ্যের শাসক তৃণমূলকে দুর্নীতি ইস্যুতে ছত্রে ছত্রে আক্রমণ শানালেন। তার সঙ্গেই দিলেন 'মোদি গ্যারান্টি'।

কী সেই গ্যারান্টি?
রাজ্যে দুর্নীতি ও লুঠের জন্য় তৃণমূলকে দায়ী করে টাকা ফেরতের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। বললেন, 'লুঠনে ওয়ালোকো লওটানে পড়েগা, মোদি ছোড়নেওয়ালা নহি হ্যায়। ইয়ে মোদি কি গ্যারান্টি হ্যায়। জিসনে গরিবকো লুটা হ্যায়, উসকো লওটানা পড়েগা।'

আরামবাগের সভা থেকে তৃণমূলকে লুঠেরা বলে আক্রমণ মোদির। লুঠেরাদের টাকা ফেরত করতে হবে বলে তোপ মোদির (PM Modi Bengal Visit)। 'মানুষের টাকা লুঠ করতে দেব না। এতদিন ধরে যাঁদের লুঠ করেছে, তাঁদের টাকা ফেরত দিতেই হবে', হুঁশিয়ারি নরেন্দ্র মোদির। লুঠেরাদের আক্রমণে ভয় পান না বলেও তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। আরামবাগের সভা থেকে মোদির হুঁশিয়ারি, 'যাঁদের জন্য এখনও ঘরে ঘরে জল পৌঁছয়নি, তাঁদের জল-খাবারও বন্ধ করতে হবে। তৃণমূল কংগ্রেস গরিব বিরোধী। তৃণমূলের বাধার জন্য বাংলায় এখনও আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা যায়নি। তৃণমূল গরিব-কৃষক-যুবক-নারীশক্তির বিকাশে বাধা দেয়।' প্রাথমিক দুর্নীতি থেকে রেশন দুর্নীতি- সব নিয়েই তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রী। পার্থ-অর্পিতার প্রসঙ্গ মনে করিয়ে বিপুল নগদ উদ্ধারের ঘটনাও মনে করিয়েছেন মোদি।

তৃণমূল সরকারের জন্যই বাংলায় উন্নয়ন থমকে রয়েছে বলে তোপ দেগেছেন মোদি (PM Modi Public Meeting)। কেন্দ্রের বরাদ্দের টাকা, কেন্দ্রীয় প্রকল্পের টাকাও তৃণমূল নয়ছয় করতে চায় বলে অভিযোগ তাঁর। তিনি বলেন, 'তৃণমূল সরকারের জন্য বাংলায় উন্নয়নের কাজে বাধা। কেন্দ্রের বরাদ্দ সত্ত্বেও বাংলায় কোটি কোটি টাকার প্রকল্প আটকে। কেন্দ্র টাকা দিলেও এখানে কচ্ছপের গতিতে কাজ করছে।'

আরামবাগের মঞ্চ থেকে  I.N.D.I.A জোটকেও তীব্র তোপ দেগেছেন মোদি (PM Modi West Bengal Visit)। এদিন মোদি বলেন, 'সব দেখেও না দেখার ভান বিরোধী জোটের সদস্যদের। মুখ্যমন্ত্রীর জবাব চাওয়ার সাহস পর্যন্ত দেখাননি বাম-কংগ্রেস। বিরোধী জোটের সদস্যরা চোখ-কান-মুখ বন্ধ করে বসে আছে। কংগ্রেসের জাতীয় সভাপতি বলছেন, এমন তো হতেই পারে, এটা বাংলার মানুষের অপমান।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: 'মা-বোনেদের সঙ্গে যা হয়েছে, তার জবাব দিতে হবে', সন্দেশখালি নিয়ে তোপ মোদির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

BJP Government in West Bengal: কল্যাণীর পর কৃষ্ণনগর, ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget