এক্সপ্লোর

Khejuri BJP : খেজুরির জেতা আসনে চাপে বিজেপি? নতুন প্রার্থী নিয়ে অসন্তোষ চরমে, মশাল হাতে নামলেন পার্টিকর্মীরাই

West Bengal Election 2026 : এখানে আরো অনেক যোগ্য প্রার্থী ছিল। কিন্তু  সুব্রত পাইক কেন ! এই প্রশ্নেই ক্ষোভ চরমে উঠেছে। 

 

খেজুরি : ভোটের দিন ঘোষণা হয়েছে। ইতিমধ্য়েই প্রার্থীও ঘোষণা করেছে তৃণমূল-বিজেপি ( TMC -BJP) দুই শিবিরই। কিন্তু সেই প্রার্থী তালিকা নিয়ে বিভিন্ন জেলায় সামনে এসেছে অসন্তোষের ছবি। বিভিন্ন জেলায় প্রার্থী অসন্তোষ এতটাই বাড়াবাড়ি জায়গায় গিয়েছে যে, অনেকে দলও ছাড়ছেন। আবার খেজুরিতে দেখা গেল, দলীয় কর্মীদের একাংশরই নতুন প্রার্থী পছন্দ না হওয়ায়, রাস্তায় নামলেন মশাল হাতে। ২০২১ সালে বিজেপির জেতা আসন খেজুরি। এখানে বিজেপির শান্তনু প্রামাণিক ২০২১ সালে নির্বাচনে  জয়ী হয়েছিলেন। কিন্তু এবার সেই আসনেই বিজেপি প্রার্থী করেছে  সুব্রত পাইককে।

এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পার্টির অনেকেই। খেজুরিতে বিজেপির প্রার্থী বদলের দাবিতে খেজুরির আলিপুর বাজারে বিজেপি কর্মী সমর্থকরা  বিক্ষোভ দেখান মশাল হাতে। বিক্ষোভকারীদের দাবি, কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির  সভাপতি সোমনাথ রায় টাকার বিনিময়ে এই প্রার্থীবদল ঘটিয়েছেন। কারণ এখানে যিনি বিধায়ক ছিলেন, তাঁকেও রাখা যেত । তাছাড়াও এখানে আরো অনেক যোগ্য প্রার্থী ছিল। কিন্তু  সুব্রত পাইক কেন ! এই প্রশ্নেই ক্ষোভ চরমে উঠেছে। 

যদিও বিজেপির কাঁথি সংগঠনিক জেলার সভাপতি সোমনাথ রায় বলেন, এখন দল বড় হয়েছে, আগে প্রার্থী হওয়ার জন্য লোক পাওয়া যেত না, এখন প্রার্থী হওয়া নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। তাছাড়া আমাদের প্রার্থী বিবেচনা বিশেষ কয়েকটি পদ্ধতির মাধ্যমে হয়। তার মধ্যে সভাপতিদের কোনও ভূমিকা থাকে না। তিনি জানান, পার্টির অন্দরে এই বিক্ষোভ উপশমের জন্য দলীয় স্তরে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

খেজুরির এই পরিস্থিতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল , মশাল হাতে বিজেপি কর্মীদের বিক্ষোভের ছবি দিয়ে লিখেছে, ' বিজেপির গৃহযুদ্ধে রণক্ষেত্র খেজুরি! সুব্রত পাইককে প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি কর্মীরাই। স্থানীয়দের দাবিকে তোয়াক্কা না করে দিল্লির ঠিক করে দেওয়া এই প্রার্থীকে মানতে নারাজ তারা। নিজেদের মধ্যে কামড়াকামড়ি করেই শেষ হয়ে যাচ্ছে বিজেপি। যে দলের কোনও শৃঙ্খলা নেই, কর্মীদের প্রতি দায়বদ্ধতা নেই তারা নাকি আবার বাংলা দখল করবে।' 

অন্যদিকে, পূর্ব মেদিনীরপুরের ভগবানপুরে  টিকিট না পেয়ে, সুর চড়িয়েছেন বিজেপির বর্তমান বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। প্রার্থী বদলের দাবিতে মুর্শিদাবাদের বড়ঞাঁয় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। অন্যদিকে বেলেঘাটার বিজেপি প্রার্থীকে নিয়ে সেখানকার দলীয় কর্মীদের একাংশ সন্তুষ্ট নন। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে শুক্রবার। পরে বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Advertisement

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget