এক্সপ্লোর

ED Raid : সোনা পাপ্পুর মামলায় নয়া মোড়! উদ্ধার ১০ লক্ষ টাকা ও এই সব গুরুত্বপূর্ণ নথি

ED Raid : সোনা পাপ্পুর বিরুদ্ধে মামলায় তল্লাশি চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা এবং সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, কিছু সন্দেহজনক নথিপত্র এবং ডিজিটাল ডিভাইস উদ্ধার হয়েছে।

কলকাতা : ভোটের মধ্যেও ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)! রেশন দুর্নীতির শিকড় খুঁজতে গত শনিবার, অর্থাৎ ২৫ এপ্রিল সাতসকালে একসঙ্গে ৯ জায়গায় হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোমবার ফের এক বিবৃতি প্রকাশ করে ইডি জানিয়েছে, সোনা পাপ্পুর বিরুদ্ধে মামলায় তল্লাশি চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা এবং সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, কিছু সন্দেহজনক নথিপত্র এবং ডিজিটাল ডিভাইসও বাজেয়াপ্ত করেছে ইডি। 

বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে মামলায় আনন্দপুর ও আলিপুরে কেন্দ্রীয় সংস্থা ইডির তল্লাশিতে উদ্ধার হয় ১০ লক্ষ নগদ টাকা, সোনার গয়না। ইডি তল্লাশিতে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডিভাইসও। উদ্ধার হওয়া নথি থেকে বিশাল টাকার লেনদেন হয়েছে বলেও জানা গেছে। এমনটা দাবি ইডির। গত রবিবার সোনা পাপ্পুর মামলায় তাঁর ঘনিষ্ঠ ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। আনন্দপুর ও আলিপুরে ব্য়বসায়ী কল্য়াণ শুক্লা ও সঞ্জয় কানোরিয়ার ঠিকানায় এই অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। 

মূল অভিযুক্ত সোনা পাপ্পু এখনও অধরা। তল্লাশি চললেও কোথায় লুকিয়ে আছেন কেউ জানে না এখনও। তবে তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদারকে ইতিমধ্যে গ্রেফতার করে ইডির হেফাজতে রাখা হয়েছে। সোমবারের বিবৃতিতে ইডি জানিয়েছে, সোনা পাপ্পুর সঙ্গে কামদারের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে তদন্তে উঠে এসেছে। এই দুই জনের মধ্যে মোটা টাকার লেনদেনও হয়েছে। বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে হাওয়ালা লেনদেনের ইঙ্গিত মিলেছে। পাশাপাশি, রাজনীতির সঙ্গে যুক্ত এমন মানুষদের সঙ্গে টাকা লেনদেনের হদিশও পাওয়া গেছে, এমনই দাবি তদন্তকারী সংস্থার। 

উল্লেখ্য, সোনা পাপ্পুর মামলার সূত্র ধরে খোঁজ মেলে রেসনদুর্নীতির কথাও। গত শনিবার হাবড়া-সহ মোট ৯ জন ব্যবসীয়র বাড়িতে হানা ও  তদন্ত চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এছাড়াও একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস সহ মোট ১৭ টি জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। 

রেশন বণ্টন দুর্নীতির তদন্তে এর আগেও রাজ্যজুড়ে তল্লাশি চালিয়েছে ইডি ও সিবিআই। রেশনের সামগ্রী খোলা বাজারে চড়া দামে বিক্রি করা, কালোবাজারি করা ও প্রচুর পরিমাণ আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে এই মামলায়। ব্যবসায়ীরা চাল কোথা থেকে কিনতেন, সরকারকে সেই চাল কী দামে সরবরাহ করা হতো, এর নেপথ্যে কোন কোন প্রভাবশালী রয়েছেন, এই যোগসূত্র খুঁজতেই তদন্তকারীরা তদন্ত শুরু করে।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget