এক্সপ্লোর

Rudranil Ghosh: 'রুদ্রনীল নয়, মানুষ পাপাই বলে আমায় চেনেন! ভোটপ্রচারে তাই মনের কথা খুলে বলেছেন'

Election 2026 News: ইভিএম খুলবে সোমবার। তার আগে, নিজের মতো করেই গণনা শুরু করে দিয়েছেন, রুদ্রনীল ঘোষ

কলকাতা: দেড় মাস ধরে প্রচার, দরজায় দরজায় ঘোরা... অবশেষে নির্বাচন। ভোট হয়ে গিয়েছে ২৩ আর ২৯ এপ্রিল। ইভিএম বন্দি বঙ্গবাসীর মতামত। গণনা হবে, ৪ তারিখ। তার আগে, এক রুদ্ধশ্বাস অপেক্ষায় দিন গুনছেন সমস্ত প্রার্থীরাই। তবে এখন প্রচারে বেরনোর ব্যস্ততা নেই, মিটিংয়ের পর মিটিং নেই.. তাই কিছুটা বিশ্রামের মোডে প্রায় সমস্ত দলের প্রার্থীরাই। একজন লড়াই করছেন শিবপুর থেকে, আরেকজন আসানসোল দক্ষিণ থেকে। কীভাবে সময় কাটাচ্ছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)? খোঁজ নিল এবিপি আনন্দ (ABP Ananda)। 

রুদ্রনীল নয়, শিবপুরে প্রচার করেছেন 'পাপাই'

ইভিএম খুলবে সোমবার। তার আগে, নিজের মতো করেই গণনা শুরু করে দিয়েছেন, রুদ্রনীল ঘোষ। এবিপি আনন্দকে তিনি বললেন, 'হাড়ভাঙা পরিশ্রম তো গিয়েছেন। এত পাড়া, এতগুলো জায়গায় পৌঁছনো.. কারণ না গেলে তাঁরা আবার অভিমান করছেন। 'আচ্ছা তুমি ওই পাড়ায় গেলে, এই পাড়ায় এলে না..' যেখানেই যাই না কেন, অন্তত ১০ জন অন্তর অন্তর এমন মানুষ রয়েছেন, যাঁরা আমায় ছোটবেলা থেকে চেনেন, জানেন। আমার বাবা মাকেও জানেন। এই জায়গা আমায় রুদ্রনীল ঘোষের থেকেও বেশি চেনে পাপাই বলে। দল মতের বাইরে এসেছে তাঁরা কথা বলেছেন, নিজেদের অভাব অভিযোগের কথা জানিয়েছেন। আমরা সাধারণত দেখে অভ্যস্ত, হাত জোড় করে কুশল বিনিময় করে প্রার্থী চলে যান, ২ মিনিট সময় লাগে। তা না হয়ে, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি গলি, প্রত্যেকটি রাস্তা, তাঁদের অঞ্চলের দুর্দশার কথা সুচিন্তিতভাবে জানিয়েছেন। নিজেদের মনের কথা বলেছেন। পরিশ্রম তো গেছেই। তবে প্রচারের নির্ঘন্ট শেষ হয়ে যাওয়ার পরে, নির্বাচনের চাপ ছিল। শাসকদল জনগণের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করে এমন আবহ তৈরি করতে চেয়েছিলেন, যাতে তাঁরা ভোটগ্রহণ কেন্দ্রে না আসতে পারেন। তাঁদের আটকে দিয়েছেন। শাসক দল বলেছিল, ভোট দিতে যাওয়া যাবে না। কারণ তাঁরা বুঝে গিয়েছিলেন, ১৫ বছর ধরে তাঁরা যে নাগরিক অসম্মানটা করেছেন পরিষেবা না দিয়ে, তাতে মানুষ তাঁদের প্রতি আস্থা শুধু হারিয়েছেন তা নয়, মানুষ কোনও একটা বদল চাইছেন।'

নিজের শিকড় থেকে অনেক প্রত্যাশা রুদ্রনীলের, তা পূরণ হবে তো? উত্তর মিলবে ৪ তারিখ।

আরও পড়ুন: Election 2026: কেউ গেলেন মাছের বাজারে, দেখলেন ফুটবল ম্যাচ! কেউ ক্লাবে জমালেন আড্ডা! গণনার আগে প্রার্থীদের সারাদিন

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget