এক্সপ্লোর

সবংয়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১১ কংগ্রেস ও সিপিএম সমর্থক

সবং (পশ্চিম মেদিনীপুর): সবংয়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১১ জন কংগ্রেস ও সিপিএম সমর্থক। দোষীদের শাস্তি চেয়ে নির্বাচন কমিশনে দরবার তৃণমূলের। মানস ভুঁইয়াকে হারানোর লক্ষ্যে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, দাবি সবংয়ের কংগ্রেস নেতৃত্বের। একদিকে মানস ভুঁইয়ার গ্রেফতারির দাবিতে তৃণমূলের হুঁশিয়ারি! অন্যদিকে, এককাট্টা কংগ্রেস-সিপিএম। তৃণমূল নেতা খুনের ঘটনায় ক্রমশ চড়ছে সবংয়ের রাজনীতির পারদ। সোমবার সবংয়ে ভোট। তার ঠিক আগে শনিবার রাতে ১১ জন কংগ্রেস ও সিপিএম সমর্থককে গ্রেফতার করে পুলিশ। রবিবার ২ জনের পুলিশ হেফাজত এবং ৯ জনকে জেল হেফাজতে পাঠিয়েছে মেদিনীপুর আদালত। তৃণমূল নেতা জয়দেব জানা খুনের ঘটনায় সবংয়ের কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া-সহ ২২ জনের নামে এফআইআর দায়ের হয়েছে। ধৃত এগারো জনেরই নাম রয়েছে এফআইআরে। যদিও, মৃত তৃণমূল নেতার স্ত্রীর দাবি, মানস ভুঁইয়ার গ্রেফতার চাই। দোষীদের শাস্তির দাবিতে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দরবার করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বলেন, মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ করে দোষীদের শাস্তি চেয়ে দরবার করেছি। রাজনৈতিক খুন নিয়ে কয়েকদিন আগে এই মুকুল রায়ই কমিশনের উদ্দেশ্যে পরোক্ষে হুঁশিয়ারি দিয়েছিলেন! বলেছিলেন, দলের কেউ খুন হলে, কমিশনের দফতরের সামনে রেখে দেব। যদিও সবংয়ের দলীয় নেতা খুন নিয়ে কমিশনে দরবার করতে এসে পুরোপুরি উল্টো সুর মুকুল রায়ের গলায়! তাঁকে যখন প্রশ্ন করা হয়, আপনারা তো বলেছিলেন দেহ আনব? উত্তরে মুকুলবাবু বলেন, নির্বাচন প্রক্রিয়া চলছে, এগুলো করা যায় না। এটা অনুচিত। তৃণমূলের দাবি, হার নিশ্চিত জেনে অশান্তি পাকানোর চেষ্টা করছে কংগ্রেস-সিপিএম।যদিও সবংয়ের কংগ্রেস নেতৃত্বের পাল্টা দাবি, মানস ভুঁইয়াকে হারানোর লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে শাসক দল। কংগ্রেস নেতা নির্মল বেরার অভিযোগ, চক্রান্ত করে ভোটের আগে মিথ্যে করে নাম ঢোকাচ্ছে। আমরা ঘটনাস্থলে ছিলাম না। তৃণমূলের উদ্দেশে হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বলেছেন, মানসকে গ্রেফতার করলে ফল ভাল হবে না। তৃণমূল নেতা খুনের পর থেকে গ্রামছাড়া এলাকার বহু কংগ্রেস নেতা ও কর্মী। এই পরিস্থিতিতে সোমবার ভোটের লাইনে দাঁড়াচ্ছে সবং।

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget