এক্সপ্লোর

Samik Bhattacharya : পালাবদলের পর এই প্রথম নবান্নে ঢুকলেন শমীক ভট্টাচার্য ! কী কারণ?

Samik Bhattacharya News : শনিবার সকাল ১০টায় ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ হবে। সেই বিষয়েই খুঁটিনাটি কথা  হতে পারে বলে খবর।   

কলকাতা : পালাবদলের পর এই প্রথমবার তৃণমূল সরকারের প্রশাসনিক কেন্দ্র নবান্ন-য় গেলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। ৯ মে ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ । তার আগে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে গেলেন শমীক। সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালার কাছে হিংসা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানাবেন শমীক। ভোটের ফল বেরোনোর পর থেকেই শান্তি বজায় রাখার আর্জি জানিয়ে আসছেন বিজেপির নবনির্বাচিত সব বিধায়করা। সেই সঙ্গে শান্তির বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এরই মধ্যে অনেক জায়গায় বিজেপির পতাকা নিয়ে , গেরুয়া আবির মেখে একদল ভাঙচুর, গুন্ডামির কাজে লিপ্ত হচ্ছে বলে খবর আসছে। এই পরিস্থিতিতে  শমীক আগেও প্রশাসনকে অনুরোধ করেছেন,  হিংসার ঘটনা ঘটলে দল না-দেখে ব্যবস্থা নিতে। তিনি মনে করেন, এই জন্যই বাংলার মানুষ বিজেপিকে সুযোগ দিয়েছেন। তিনি দলের কর্মীদেরও শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। তারপরও কিছু কিছু ঘটনার কথা কানে আসছে। সেই বিষয়েই মুখ্যসচিবের সঙ্গে কথা হতে পারে শমীকের। 

এছাড়া, আগামী  ৯ মে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ। ব্রিগেডে সকাল দশটায় শপথ অনুষ্ঠান হবে । থাকবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।  ব্রিগেডের সেই সভার বিষয়ে কথা হতে পারে বিস্তারিত ভাবে। সেদিন শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাই নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দিতেই হবে। শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও। শনিবার সকাল ১০টায় ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ হবে। সেই বিষয়েই খুঁটিনাটি কথা  হতে পারে বলে খবর।   

কীভাবে বেছে নেওয়া হচ্ছে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীকে 

পশ্চিমবঙ্গে সরকার গঠনের আগে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বিজেপি। বুধবার কলকাতায় পৌঁছনোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র। তাঁর সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে আসছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। তাঁরাই বেছে নেবেন  মুখ্যমন্ত্রী কে হবেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিজেপির সমস্ত জয়ী বিধায়ককে কলকাতায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মোট ২০৬ জন জনপ্রতিনিধির কলকাতায় পৌঁছনোর কথা। সবার সঙ্গেই কথা বলবেন অমিত শাহ।               

অন্যদিকে আজ, বুধবারই তৃণমূলের নব নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। 
তৃণমূলনেত্রীর বাসভবনে বৈঠকে বসবেন তৃণমূলের নব নির্বাচিত বিধায়করা। জানা যাচ্ছে, এদিনের বৈঠকের ঠিক হতে পারে 
বিরোধী দলনেতা কে হবেন। 

আরও পড়ুন: IPAC কোথায়? প্রার্থী বাছার মাপকাঠি কী ছিল? বিস্ফোরক তৃণমূলের প্রাক্তন বিধায়ক সৌরভ 

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget