এক্সপ্লোর

West Bengal BJP: ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়, এখন যিনি প্রাক্তন…’, বিজেপি জিতে গিয়েছে, এখনও বিশ্বাস হচ্ছে না শমীকের

Samik Bhattacharya on Mamata Banerjee: বিজেপি-র জয় আত্মস্থ হচ্ছে না এখনও। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও অবস্থান জানালেন শমীক ভট্টাচার্য।

কলকাতা: দীর্ঘ ১৫ বছরের রাজপাট শেষ। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জমানার অবসান। আর এই প্রথম বারের জন্য ক্ষমতায় আসছে বিজেপি। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি মমতা। সেই আবহেই তৃণমূলনেত্রীকে নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপি-র সভাপতি শমীক ভট্টাচার্য। জানালেন, মমতার সঙ্গে ব্যক্তিগত বিরোধ নেই। তবে তৃণমূল তার জীবনচক্র সম্পূর্ণ করে ফেলেছে বলে মত তাঁর। (Samik Bhattacharya on Mamata Banerjee)

সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। আর মঙ্গলবার এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকার দিলেন শমীক। তিনি জানান, রাত ২টোর পর ঘুমাতে গিয়েছিলেন। তাড়াতাড়ি ঘুমও ভাঙিয়ে দেওয়াও হয় তাঁর। তবে রাজ্যে যে বিজেপি ক্ষমতায় এসে গিয়েছে, বিজেপি-র সরকার হতে চলেছে, তাতে এখনও আত্মস্থ হতে পারেননি তিনি। বরং বাড়ির বাইরে পাইলট কার দেখে, তাঁকে স্যালুট জানাতে দেখে আশ্চর্য বোধ করেন তিনি। (West Bengal BJP)

আরও পড়ুন: ব্রিগেডে শপথ নেবেন শুভেন্দু অধিকারী? সব ঠিক করতে দিল্লি ছুটলেন সুনীল বনসল

বিজেপি সরকারে এসে রাজ্য়ের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন ঘটাবে বলে জানিয়েছেন শমীক। সেই সঙ্গে মমতাকে নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট জানিয়ে দেন। শমীকের কথায়, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখন যিনি প্রাক্তন...তাঁর সঙ্গে রাজনৈতিক বিরোধ আছে। কিন্তু ব্য়ক্তিগত স্তরে তাঁকে আক্রমণ করার ইচ্ছে বা রুচি বিজেপি-র নেই। তিনি তাঁর মতো করে রাজনীতি করবেন। তাঁর রাজনীতি করাতে অহেতুক বিজেপি কোনও অন্তরায় হয়ে দাঁড়াবে না।"

তবে মমতাকে নিয়ে কোনও কড়া মন্তব্য না করলেও, তৃণমূলের প্রতি নিজের মনোভাব জানাতে দ্বিধা করেননি শমীক। তিনি বলেন, "আমি আবার বলছি, তৃণমূল তাদের জীবনচক্র সম্পূর্ণ করে ফেলেছে। আমি রাজনৈতিক ধারাভাষ্যকার নই। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীষ বিরোধিতা বিরোধিতার জায়গায়, থাকবে রাজনৈতিক চাপানউতোর। কিন্তু প্রতিহিংসামূলক যে রাজনীতি তৃণমূল করেছে...একটা সভা করতে ১০৪ বার হাইকোর্টে যেতে হয়েছে বিরোধী দলনেতাকে। গাড়িতে পেট্রোল ঢেলে তাঁকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। এটা বিজেপি করবে না কোথাও চেষ্টা হলে বরং প্রতিহত করবে।"

আরও পড়ুন: রাজ্যে পালাবদল হতেই, ইস্তফা অ্যাডভোকেট জেনারেলের, রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠালেন

গতকাল ফলঘোষণার পর একাধিক জায়গায় তৃণমূলের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এদিন সেই নিয়েও কড়া বার্তা দেন শমীক। জানান, রাজারহাট-গোপালপুরেও তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছেন তিনি। শমীকের দাবি, যারা ওই ভাঙচুর চালিয়েছে, তারা কেউ বিজেপি-র নয়। বিজেপি-র পতাকা ব্যবহার করেছে। যদি দলের কেউ দলে থেকে থাকে, তাহলে চিহ্নিত করে বের করে দেওয়া হবে দল থেকে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget