এক্সপ্লোর

Sunil Bansal: ব্রিগেডে শপথ নেবেন শুভেন্দু অধিকারী? সব ঠিক করতে দিল্লি ছুটলেন সুনীল বনসল

Suvendu Adhikari Oath: দিল্লিতে আজ গুরুত্বপূর্ণ বৈঠক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই? বিজেপি সূত্রে কী খবর?

বিজেন্দ্র সিংহ, কলকাতা: পশ্চিমবঙ্গে সরকার গড়ার আগে দিল্লি যাচ্ছেন এ রাজ্যে বিজেপি-র পর্যবেক্ষক সুনীল বনসল। পরিষদীয় দলের বৈঠক, শপথগ্রহণ এবং পরবর্তী কর্মসূচি ঠিক করতে দিল্লিতে বৈঠক করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন। রাজ্যের পর্যবেক্ষকের সঙ্গে কথা হবে বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনেরও। (Suvendu Adhikari Oath)

দিল্লি রওনা দেওয়ার আগে সংবাদমাধ্যমে সুনীল বলেন, "সকলকে ধন্যবাদ।" কে মুখ্যমন্ত্রী হবেন, শুভেন্দু অধিকারীও দিল্লি যাবেন কি না, জানতে চাওয়া হয় তাঁর কাছে। সেই নিয়ে কিছু খোলসা করেননি সুনীল। বরং সকলকে ধন্যবাদ জানিয়ে, হাসিমুখে বেরিয়ে যান। (Sunil Bansal)

আরও পড়ুন: শেষ হয়েও হল না শেষ, পুনর্গণনা চলছে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে, এখনও পর্যন্ত এগিয়ে তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয়েছে এবং তাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে বিজেপি। এই প্রথম পশ্চিমবঙ্গে ক্ষমতায়। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দলের কর্মীরাও ধন্দে। সেই আবহে সুনীলের দিল্লিযাত্রী গুরুত্বপূর্ণ।

ফলঘোষণার পর রাত কেটে সকাল হয়েছে। বিজেপি-র অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা না হলেও, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারীই। রাজ্য বিজেপি-র অন্দরে সেই নিয়ে কোনও দ্বিমত নেই। তবে মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়াই শুরু হয়েছে এবং তার জন্যই দিল্লি যাচ্ছেন সুনীল।

আরও পড়ুন: রাজ্যে পালাবদল হতেই, ইস্তফা অ্যাডভোকেট জেনারেলের, রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠালেন

বিগত কয়েক মাস ধরে কলকাতায় পড়েছিলেন সুনীল। তাঁকে রাজ্যে বিজেপি-র জয়ের কাণ্ডারীও বলছেন কেউ কেউ। প্রচার দেখেছেন যেমন, তিনি রাজ্যে বিজেপি-র পর্যবেক্ষকও ছিলেন। জানা গিয়েছে, দিল্লিতে শাহ, নবীন এবং অন্য নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে সেখানে।

বিজেপি সূত্রে খবর, শপথগ্রহণের দিনও আজ একেবারে ঠিক হয়ে যাবে। বিজয়ী বিধায়কদের নিয়ে পরিষদীয় বৈঠক হবে। সেখানে শুভেন্দুকে পরিষদীয় দলের নেতা করার প্রস্তাব তোলা হবে এবং তাতে সমর্থন দেবেন বাকিরা। এর পর শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, শুভেন্দুরা রাজভবনে যাবেন এবং সরকার গঠনের দাবি জানাবেন।

কবে শপথগ্রহণ হবে কোথায় শপথগ্রহণ হবে, তাও ওইদিন ঘোষণা করা হবে বলে খবর। বিজেপি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, আগামী ৯ মে ব্রিগেডের মাঠে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু। কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও শপথ নেবেন সেখানে। বাকি মন্ত্রীরা আলাদা শপথ নেবেন। দিল্লি থেকে আজ অথবা কাল কলকাতা ফিরে আসবেন সুনীল।  তবে শুভেন্দু যে মুখ্যমন্ত্রী হচ্ছেন, তা নিয়ে প্রশ্নের অবকাশ নেই। সর্বসম্মতিতে তাঁকে পরিষদীয় দলের নেতা বেছে নেওয়া হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget