এক্সপ্লোর

Jhalmuri: 'হটকেক' ঝালমুড়ি ! শপথের দিন ব্রিগেডের মাঠেও ঝালমুড়ির স্টল, উপচে পড়া ভিড় দোকানে

Suvendu Adhikari Oath Ceremony: ভোটের বাজারে এবার 'হটকেক' ঝালমুড়ি। আজ ব্রিগেডের মাঠেও বসেছে ঝালমুড়ির দোকান।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : ভোটের প্রচারে রাজ্যে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকেই এবারের ভোটে 'হটকেক' ঝালমুড়ি। আজ ব্রিগেডে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। প্রথমবার রাজ্যে সরকার গড়ছে বিজেপি। আজ শপথ নেবেন অন্যান্য মন্ত্রীরাও। ব্রিগেডে আজ সাজো সাজো রব। আর সেখানেই বসেছে ঝালমুড়ির স্টল। যাঁরা আজ এই শপথ অনুষ্ঠানে এসেছেন, তাঁদের অনেকেই ভিড় জমিয়েছেন ঝালমুড়ির এই দোকানে। 

ঝাড়গ্রামে ভোটের প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন নরেন্দ্র মোদি। এমনকী ৪ মে ভোটের ফল ঘোষণার দিনও বিভিন্ন জায়গায় বিজেপির তরফে ঝালমুড়ি বিলি করা হয়। সেদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও ঝালমুড়ি খেয়ে বিজেপির পশ্চিমবঙ্গ জয় উদযাপন করেছিলেন। আর আজও ব্রিগেডের মাঠে রয়েছে একাধিক ঝালমুড়ির স্টল। শপথ অনুষ্ঠানে আসা কর্মী-সমর্থকরা ভিড় জমিয়েছেন এইসব দোকানে। হাতে ঝালমুড়ির ঠোঙা নিয়ে, ঝালমুড়ি খেতে খেতেই অনুষ্ঠানে যাবেন তাঁরা। উদযাপন করবেন অঙ্গ, কলিঙ্গের পর বিজেপির বঙ্গ জয়। পশ্চিমবঙ্গে এবার গেরুয়া ঝড়। ২০৭টি আসন পেয়েছে বিজেপি। 

প্রায় ৫৫ বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী ! পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ শুভেন্দুর

ভোটের প্রচারে রাজ্যে এসে ঝাড়গ্রামে একটি দোকানে ঢুকে ঝালমুড়ি খান মোদি। দোকানদারের সঙ্গে কথা বলেন। দোকানদার নিতে না চাইলেও একপ্রকার জোর করেই ঝালমুড়ির দামও দেন নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেন তিনি। এরপর থেকেই পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে প্রাসঙ্গিক ঝালমুড়ি প্রসঙ্গ। অন্যদিকে উল্লেখ্য, ভোটের দিনক্ষণ ঘোষণার আগে গত ১৫ ফেব্রুয়ারি ব্রিগেডে বিশাল জনসভা করেছিলেন নরেন্দ্র মোদি। আজ শনিবার ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন (২৫শে বৈশাখ) এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই শপথ নিতে চলেছেন বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা। 

প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে বিজেপি। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন শুভেন্দু অধিকারী। প্রায় ৫৫ বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী পেতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শোনা যাচ্ছে, ২০ জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীও থাকবেন আজকের মেগা ইভেন্টে। ব্রিগেডে আজ সুপার স্যাটারডে। সকাল সকাল আজ কলকাতায় এসে পৌঁছেছেন বিহারের মুখ্যমন্ত্রী। এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বেলা ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে বলে জানা গিয়েছে। 

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget