এক্সপ্লোর

Suvendu Adhikari PA Murder: চন্দ্রনাথের গাড়ি ঘিরে ১০ রাউন্ড গুলি ! তিনদিক থেকে ঘিরে ফেলেছিল দুষ্কৃতীরা, তারপর...

Suvendu Adhikari PA Death: বেশ কয়েকদিন ধরে রেইকির পর খুনের পরিকল্পনা, খবর সূত্রের। ঘটনার সময় দু'দিক থেকে এসে চন্দ্রনাথের গাড়ি ঘিরে ফেলেছিল আততায়ীরা। 

সমীরণ পাল, পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ রথ খুনে নতুন তথ্য। গাড়ি ঘিরে পরপর ১০ রাউন্ড গুলি, খবর পুলিশ সূত্রে। স্বয়ংক্রিয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়, খবর পুলিশ সূত্রে। গুলির পর দুষ্কৃতীরা পালায় রাজারহাটের দিকে, খবর সূত্রের। ৩ জন স্থানীয় দুষ্কৃতীকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। রাস্তার একাধিক CCTV ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, খবর সূত্রের। চন্দ্রনাথ রথের গাড়ির রাস্তা আটকে দাঁড়ায় যে গাড়িটি, সেখান থেকে নেমে গুলি চালায় শার্প শ্যুটার, খবর পুলিশ সূত্রে। 

বেশ কয়েকদিন ধরে রেইকির পর খুনের পরিকল্পনা, খবর সূত্রের। ঘটনার সময় দু'দিক থেকে এসে চন্দ্রনাথের গাড়ি ঘিরে ফেলেছিল আততায়ীরা। সিসিটিভিতে ধরা পড়েছে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের গাড়ি। পুলিশ সূত্রে খবর, খুনের আগে অনেকবার রেইকি করা হয়েছে চন্দ্রনাথ রথের বাড়ির সামনে। ঘটনার আগে বাইকে করে অনুসরণ করা হচ্ছিল চন্দ্রনাথে গাড়ি, খবর পুলিশ সূত্রে। 

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনের ঘটনায় উঠে আসছে পরপর চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি, ঘটনাটি ঘটেছে রাত ১০ থেকে ১০.১৫-র মধ্য়ে। জানা যাচ্ছে, হামলার সময় গাড়ির সামনের সিটে ছিলেন চন্দ্রনাথ রথ ও তাঁর গাড়ির চালক। গাড়ির পিছনের সিটে ছিলেন মিন্টু নামে একজন, যিনি চন্দ্রনাথ রথের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পুলিশি তদন্তে উঠে এসেছে, আততায়ীরা দলে ছিল মোট ৩ জন। একজন গাড়ি চালিয়ে এসেছিল, অন্য় ২ জন ছিল মোটরবাইকে, খবর পুলিশ সূত্রে। 

চন্দ্রনাথকে খুনের প্রায় ৬ ঘণ্টা আগেই মধ্যমগ্রামে ঢুকেছিল 'গাড়ি' ! কোথায় কোথায় ঘুরেছিল ? 

চন্দ্রনাথ রথ যে গাড়িতে ছিল, সেটির সামনে আড়াআড়িভাবে রাস্তা আটকে দাঁড়়িয়ে যায় গাড়িটি, ফলে গাড়ি থামাতে হয় চন্দ্রনাথ রথের গাড়ি চালককে, খবর পুলিশ সূত্রে। এরপরই গাড়ির ২ দিক থেকে আসে ২টি মোটরবাইক, শুরু হয় গুলিবৃষ্টি। তদন্তকারীদের দাবি, চন্দ্রনাথের মৃত্য়ু নিশ্চিত করতে জানলার কাচে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়। গুলির অভিঘাতে জানলার কাচে যে গর্ত তৈরি হয়, সেখান থেকে চলে পরপর গুলি। মোট তিনটি গুলি লাগে চন্দ্রনাথের, অন্য়দিক থেকে গুলিতে আহত হয়েছেন গাড়ির চালক, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। কে বা কারা এবং কেন এই হামলা চালাল, তাও এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। জোরকদমে চলছে তদন্ত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget