এক্সপ্লোর

Suvendu Adhikari PA Murder: মাত্র ৫০ সেকেন্ডের অপারেশন ! চন্দ্রনাথের খুনের মুহূর্তের হাড়হিম করা ফুটেজ প্রকাশ্যে

Suvendu Adhikari PA Killed: মাঝ-রাস্তায় গাড়ি থামিয়ে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ-কে। ১২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখনও অধরা দুষ্কৃতীরা।

পার্থপ্রতিম ঘোষ, মধ্যমগ্রাম : শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের গাড়ি ঘিরে ১০ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে খবর। অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয় বলে খবর পুলিশ সূত্রে। মাত্র ৫০ সেকেন্ডের মধ্যেই অপারেশন করা হয়। ১০টা নাগাদ রুপোলি রঙের একটি গাড়ি এসে দাঁড়ায় ঘটনাস্থলে। ১০টা ৮ মিনিট ৫০ সেকেন্ড নাগাদ গাড়ি নিয়ে আসেন চন্দ্রনাথ। ওই রুপোলি রঙের গাড়ি চন্দ্রনাথের গাড়ি থামায়। এরপরই শুরু হয় অপারেশন। ততক্ষণে পিছন থেকে বাইকে করে এসে যায় বাকি আততায়ীরা। সকলের সামনেই গুলি চালিয়ে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে। 

মাঝ-রাস্তায় গাড়ি থামিয়ে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ-কে। ১২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখনও অধরা দুষ্কৃতীরা। ইতিমধ্যেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তদন্তে নেমে পুলিশ আশপাশের এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে। একটি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, সাদা রঙের গাড়ি করে বাড়ির দিকে যাচ্ছেন চন্দ্রনাথ রথ। তিনি বাড়ির যাওয়ার সময়েই তাঁর উপর অতর্কিত হামলা হয়। রাত ১০টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে বাড়ির কাছেই নৃশংস ভাবে খুন হয়েছেন শুভেন্দুর আপ্ত সহায়ক। তাঁকে খুনের মুহূর্তও ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সেখানে দেখা গিয়েছে, গাড়ি থেকে নেমে এসে গুলি চালায় দুষ্কৃতী। 

পুলিশের অনুমান, চন্দ্রনাথ রাওয়ের গাড়ি আটকেছিল যে গাড়িটি, তাতেই ছিল শার্প শ্যুটার। পিছন থেকে অনুসরণ করে আসছিল ২টি বাইক। ওই বাইক আরোহীদের সঙ্গে তথ্য বিনিময় হয় গাড়ির চালকের। পুলিশের আরও অনুমান, অনেকদিন ধরে পরিকল্পনা করেই খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে। রীতিমতো রেইকি করে চন্দ্রনাথ রথ-কে খুনের পরিকল্পনা করা হয়েছে। খুনের পর বাইকেই চম্পট দেয় আততায়ীরা। 

চন্দ্রনাথ খুনে ব্যবহৃত গাড়িতে ভুয়ো নম্বর প্লেট ! আসল গাড়ির মালিককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ 

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনের সিসিটিভি প্রকাশ্যে। সিসিটিভিতে দেখা যাচ্ছে কীভাবে খুন হতে হয় শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। খুনের বেশ কিছুক্ষণ আগে এলাকায় ঢোকে আততায়ীদের গাড়ি। ওই গাড়ি দিয়েই রাস্তা আটকানো হয় চন্দ্রনাথ রথের। চন্দ্রনাথের গাড়িকে আটকানো হয় রাস্তার উপর, ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। গাড়ি থেকে নেমে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা, ধরা পড়েছে ক্যামেরায়। শ্যুটআউটের সময় এলাকায় আতঙ্ক, পাশের দোকানে আশ্রয় নেন স্থানীয়রা, ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। গুলি চালিয়ে মোটরবাইকে পালিয়ে যায় খুনিরা, সে ছবিও ধরা পড়েছে সিসিটিভিতে। গুলিতে ঝাঁঝরা গাড়িতে করেই গুলিবিদ্ধ চন্দ্রনাথ ও তাঁর চালককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget