এক্সপ্লোর

Panchayat Election: রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের ২ হাজার টাকা করে দেওয়ার আশ্বাস শুভেন্দুর

Suvendu Adhikari: বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য ২ হাজার টাকা করে দেওয়া হবে, নন্দীগ্রামের সভা থেকে প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর।

পূর্ব মেদিনীপুর: বাংলায় বিজেপি (BJP) ক্ষমতায় এলে মহিলাদের (Women) জন্য ২ হাজার টাকা করে দেওয়া হবে, নন্দীগ্রামের (Nandigram Meeting) সভা থেকে প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তাঁর কথায়, 'বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী মহিলাদের ৩ হাজার টাকা করে দেন। শিবরাজ সিংহ চৌহ্বান মধ্যপ্রদেশের মহিলাদের ২ হাজার টাকা করে দেন। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ৫০০ নয়, মহিলাদের ২ হাজার টাকা করে দেওয়া হবে।' একই সঙ্গে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েও কড়া সমালোচনা শোনা যায় তাঁর মুখে। বলেন, 'স্বাস্থ্য সাথীর ভুয়ো কার্ডের জন্য ৭ হাজার কোটি টাকা জলে ফেলছে রাজ্য সরকার। স্বাস্থ্য স্বাথীর কার্ড দেখিয়েও কেউ চিকিৎসার সুযোগ পান না। বাইরের রাজ্যেও চলে না।' বিজেপি বাংলায় এলে আয়ুষ্মান ভারত চালু করা হবে, আশ্বাস তাঁর।

সমালোচনায় পাটনার বৈঠকও...
এদিন পাটনায় বিরোধীদের বৈঠক নিয়েও বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়কে একসারিতে বসিয়ে আক্রমণ করেন তিনি। সিপিএমকে ভোট দেওয়া মানেই পরোক্ষে তৃণমূলকেই ভোট। চুরির তদন্ত বন্ধ করাই তৃণমূলের লক্ষ্য। তোপ দাগেন বিরোধী দলনেতা। পাল্টা জবাব দিয়েছে বাম-কংগ্রেস। প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটের মহড়া সম্প্রতি হয়ে গিয়েছে পাটনায়।এবার সেই বৈঠককে সামনে রেখেই কংগ্রেস-সিপিএম-তৃণমূলের আতাঁতের বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা। কেন্দ্র থেকে মোদি সরকারকে উৎখাত করতে শুক্রবার, পাটনায় এক ছাতার তলায় এসে বৈঠক করেছে তৃণমূল, কংগ্রেস, সিপিএমের মতো বিজেপি বিরোধী দলগুলি। সেইদিনই, বাংলায় কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্ত নিয়ে রীতিমতো উষ্মাপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। রবিবার, দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন শুভেন্দু অধিকারী। বলেন, 'দিল্লিতে যদি মোদিজি না থাকেন, তবে সমস্ত দুর্নীতির তদন্ত বন্ধ হবে।  দিল্লি থেকে সরকার বদল করে পশ্চিমবাংলায় সিবিআই, ইডি, এনআইএ...চুরির তদন্ত বন্ধ করতে চায়। সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়া মানে চুরির তদন্ত বন্ধ হওয়া।' পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল-সহ বিরোধী দলগুলিও। তবে পঞ্চায়েত ভোটের আগে বিরোধী দলনেতার গলায় মহিলাদের প্রত্যেকের জন্য ২ হাজার টাকার প্রতিশ্রুতিতে অন্য তাৎপর্য খুঁজে পাচ্ছেন কেউ কেউ।

আগেও শোনা গিয়েছে...
গত বছর নভেম্বরেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখে এই ধরনের প্রতিশ্রুতির কথা শোনা যায়। ‘বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ২০০০ টাকা করে অনুদান’। ‘৫০০ টাকায় কি সংসার চলে? তাই বিজেপি ক্ষমতায় এলেই ২ হাজার টাকা’, দুর্গাপুরের সভা থেকে আশ্বাস দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি।' স্বপ্ন দেখছেন ভালো', খোঁচা দেয় তৃণমূল। দলীয় সাংসদ শান্তনু সাংসদের কটক্ষা, 'প্রমাণ হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাঁরা সব সময় অনুসরণ করতে চান।'

আরও পড়ুন:লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget