এক্সপ্লোর

Suvendu Adhikari New CM : ব্রিগেডে ঐতিহাসিক মুহূর্ত, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শুভেন্দু অধিকারীর

West Bengal New CM : রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। ৫৫ বছর পরে জেলা থেকে মুখ্যমন্ত্রী পেল পশ্চিমবঙ্গ।

কলকাতা : ব্রিগেডে ঐতিহাসিক মুহূর্ত। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Takes Oath as West Bengal's New Chief Minister)। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। ৫৫ বছর পরে জেলা থেকে মুখ্যমন্ত্রী পেল পশ্চিমবঙ্গ। গতকালই পরিষদীয় নেতা হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছিলেন অমিত শাহ। বিধায়কদের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন তিনি। পরে সাংবাদিক বৈঠকে দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। সেইমতো আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন শুভেন্দু। এদিন শুভেন্দুর শপথ-গ্রহণ অনুষ্ঠান ঘিরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কার্যত 'চাঁদের হাট' বসে। উপস্থিত একাধিক বিজেপি-শাসিত ও NDA শরিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এই তালিকায় রয়েছেন- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমে পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তনকারী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ-সহ আরও অনেকে।

তৃণমূল সরকারের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে বিগত কয়েক বছর ধরে। বিজেপি নেতৃত্ব তাই বারবার আওয়াজ তুলেছেন, 'ডবল ইঞ্জিন সরকার' ক্ষমতায় এলে রাজ্যে হাল ফিরবে। গেরুয়া শিবিরের সেই আশ্বাসে ভরসা রেখেছেন রাজ্যের সংখ্যা-গরিষ্ঠ মানুষ। বিপুল জনাদেশ দিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে। রাজ্যেের সেই প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে এবার শপথ নিয়ে নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্য রাজনীতির ইতিহাসে শুরু হয়ে গেল এক নতুন অধ্যায়ের। এদিন শপথ-গ্রহণ অনুষ্ঠান ঘিরে কার্যত উৎসবের মেজাজ কলকাতাজুড়ে। শহরের বিভিন্ন রাস্তা দিয়ে বহু বিজেপি কর্মী-সমর্থক এই ঐতিহাসিক মুহূর্তে শামিল হওয়ার জন্য গাড়ি করে চলে আসেন। বিজেপির পতাকা ও নরেন্দ্র মোদির কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয় রেড রোড। গোটা মাঠের চারিদিক বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়।

কলকাতায় পৌঁছে গেলেন অমিত শাহ, বিজেপির মুখ্যমন্ত্রী বাছাই কোন বৈঠকে ?

মূল মঞ্চ-সহ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ভিতরের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেয় প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা SPG। কার্যত কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয় অনুষ্ঠানস্থল। মেগা-ইভেন্টের মধ্য দিয়ে এদিন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে নিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি এদিন মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক-রা। Suvendu Adhikari

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget