এক্সপ্লোর

তন্ময় ভট্টাচার্যের মতামত ব্যক্তিগত, বিবৃতি জারি উত্তর চব্বিশ পরগনার সিপিএম নেতৃত্বের

রবিবার বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানে, তন্ময় ভট্টাচার্য দলীয় নেতৃত্বের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছিলেন, সেটা তাঁর ব্যক্তিগত মতামত। এই বক্তব্যের সঙ্গে জেলা পার্টির কোনও সম্পর্ক নেই। বিবৃতি দিয়ে জানাল উত্তর চব্বিশ পরগনার সিপিএম নেতৃত্ব।

উত্তর ২৪ পরগনা: দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের পরাজিত সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে সরব হল উত্তর চব্বিশ পরগনা জেলা নেতৃত্ব। রবিবার বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানে, তন্ময় ভট্টাচার্য দলীয় নেতৃত্বের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছিলেন, সেটা তাঁর ব্যক্তিগত মতামত। এই বক্তব্যের সঙ্গে জেলা পার্টির কোনও সম্পর্ক নেই। বিবৃতি দিয়ে জানাল উত্তর চব্বিশ পরগনার সিপিএম নেতৃত্ব।

জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী বিবৃতি দিয়ে জানিয়েছেন, তন্ময় ভট্টাচার্য সঞ্চালকের প্রশ্নের উত্তরে নির্বাচনী ফলাফল-সহ প্রসঙ্গ বহির্ভূত পার্টি পরিচালনা, পার্টি নেতৃত্বের ভূমিকা ইত্যাদি বিষয়ে অনেকটা সময় ধরে বক্তব্য রাখেন। তিনি যে বক্তব্য রেখেছিলেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মত। এই বক্তব্য জেলা পার্টি অনুমোদন ও সমর্থন করে না। বিবৃতিতে আরও জানানো হয়েছে, এবিষয়ে তন্ময় ভট্টাচার্যর বক্তব্য শুনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে জেলা নেতৃত্ব।

ঠিক কী বলেছিলেন দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক?

রবিবার ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানে তন্ময় ভট্টাচার্য বলেন, “যেসব নেতারা উপর থেকে নির্দেশ দেয়, এই বিপর্যয়ের দায় তাদের নিতে হবে। আমার দলের যেসব নেতারা বলেন, আমরা ভোটের রাজনীতি করি না। রাস্তায় থাকি, তাদের হাতে জনতা জনার্দন ফুটো বাটি ধরিয়ে দিয়েছে। দলের সিস্টেম উলঙ্গ হয়ে গেছে। আদ্যিকালের ভাবনা ছেড়ে আরও অনেক সংস্কার দলে আসা প্রয়োজন।''

উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা ভোটে জোট হয়েছিল বাম এবং কংগ্রেসের। সেবারে প্রত্যাশিত ফল হয়নি। এবার আইএসএফ যোগ দিয়েছিল জোটে। আশা ছিল হাল ফিরবে। কিন্তু এবার আরও ধরাশায়ী পরিস্থিতি তিন দলের জোট সংযুক্ত মোর্চার। মাত্র একটি আসন পেয়েছে সংযুক্ত মোর্চার সমর্থিত আইএসএফ। বরাবরই মালদা, মুর্শিদাবাদ কংগ্রেসের গড় বলে পরিচিত। কিন্তু সেখানেও এবার দাঁত ফোটাতে পারেনি অধীর শিবির।

শ্রমজীবি ক্যান্টিন থেকে আমফান দুর্গতদের পাশে দাঁড়ানো, দেখা গিয়েছিল তাদের। আবার নির্বাচনের আগে আব্বাস সিদ্দিকি থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের ঝাঁঝালো বক্তৃতা মন কেড়েছে অনেকেরই। দুর্নাম ঘুচিয়ে তরুণ মুখদেরও প্রার্থী করেছিল সিপিএম। কিন্তু ইভিএমে তার প্রভাব যে বিন্দুমাত্র পড়ল না, তা ফলেই স্পষ্ট।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget