এক্সপ্লোর

Loksabha Election 2024 Dev : নিজের দলের কর্মীকেই খুন করবে বিজেপি, হিরণ ও পদ্ম-দলের বিরুদ্ধে বিস্ফোরক দেব

Dev On Hiran : দেবের দাবি, তাঁদের দলের ষড়যন্ত্রে ওই খুন হতে পারে ওই বিজেপি কর্মী। আর সেই খুনের দায় চাপানো হতে পারে তৃণমূলের উপরে।

ঘাটাল : সৌজন্যের রাজনীতি করেন। খোলা মনে বিরোধীদের প্রশংসা করেন। দলের কোনও সিনিয়র নেতার কড়া কটাক্ষের মুখেও তিনি তাঁর সৌজন্যবোধের আদর্শে অনড়। সেই দেবের মুখে এবার চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। চাঞ্চল্যকর মন্তব্য করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী । আশঙ্কাপ্রকাশ করলেন কেশপুরে ভোটের মধ্যেই হতে পারে খুন ! 

অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থীর আশঙ্কা, ১০ থেকে ২০ মে-র মধ্যে কেশপুরে খুন হতে পারেন এক বিজেপি কর্মী ! এবং তাঁকে খুন করার ষড়যন্ত্র হচ্ছে দলের অন্দরেই। এবার দেবের আঙুল তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর দিকে।  দেবের দাবি, তাঁদের দলের ষড়যন্ত্রে ওই খুন হতে পারে ওই বিজেপি কর্মী। আর সেই খুনের দায় চাপানো হতে পারে তৃণমূলের উপরে, এমনটাই আন্দাজ দেবের।    

দেবের অভিযোগ, হিরণের পাল্টা                   

কেমন এমন বিস্ফোরক অভিযোগ করলেন দেব ? দেবের দাবি,১০ থেকে ২০ তারিখের মধ্যেই কেশপুরে খুন হতে পারে বিজেপি কর্মী। ঘাটালের বিদায়ী তৃণমূল সাংসদ এবার জিতলে হ্যাট ট্রিক করবেন। তাঁর বিরুদ্ধে বিজেপির তাস আরেক অভিনেতা-রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায়। 'নিজেদের লোককে খুন করে মৃত্যুর রাজনীতি করার ষড়যন্ত্র করছে বিজেপি। হারবে জেনে বিজেপি প্রার্থী ও তাঁর দল খুনের ষড়যন্ত্র করছে'। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব।    

এর আগে বহুবার দুর্নীতি ইস্যুতে দেবকে আক্রমণ করেছেন হিরণ। কিন্তু দেব সরাসরি হিরণকে আক্রমণ করেননি বড় একটা। এবার দেব আনলেন বিস্ফোরক অভিযোগ। বললেন, জেতার জন্য বিজেপি প্রার্থী এবং তার দল যে ভাবে উঠেপড়ে লেগেছে, যে ভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, সে কথা আমি আগাম জানিয়ে রাখলাম সংবাদমাধ্যমে, প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে।   

এই অভিযোগ কার্যত মানতে নারাজ হিরণ চট্টোপাধ্যায়। তৃণমূলই বিজেপি কর্মীকে খুনের পরিকল্পনা করছে, পাল্টা দাবি বিজেপি প্রার্থী হিরণের।          

আরও পড়ুন :

রবীন্দ্রজয়ন্তীতে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গজুড়ে, কলকাতায় তাণ্ডব কালবৈশাখীর?

 wb12.abplive.com -এ উচ্চমাধ্যমিকের রেজাল্ট। কীভাবে দেখবেন রেজাল্ট? 

  •  ক্লিক করতে হবে wb12.abplive.com-এ।
  • দিতে হবে রোল নম্বর। 
  • তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে।
  • তাহলেই ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা মোবাইল ফোনের স্ক্রিনে।           

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget