এক্সপ্লোর

Bratya Basu: 'হাথরস-উন্নাও নিয়ে কেন চুপ ?' BJP-র 'চার্জশিটের' পাল্টা জবাব তৃণমূলের, কী জানালেন ব্রাত্য বসু ?

WB Election: বঙ্গ বিজেপির 'চার্জশিট' পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পর বিজেপির বিরুদ্ধে পাল্টা 'চার্জশিট' তৃণমূলেরও। 

কলকাতা:  শনিবার বঙ্গ বিজেপির 'চার্জশিট' পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত তৃণমূলের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে একটি ৩৫ পাতার ‘চার্জশিট’ প্রকাশ্যে আনলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, এটি বিজেপির নয়, বাংলার জনগণের চার্জশিট। তৃণমূলের সমস্ত দুর্নীতি, অপশাসন সহ আরও বহু বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। আর এই 'জনগণের চার্জশিট'-এর পর বিজেপির বিরুদ্ধে পাল্টা 'চার্জশিট' তৃণমূলেরও। 

অমিত শাহ জানান, ' এই যে চার্জশিট, এটা তৃণমূলের দুর্নীতির চার্জশিট। সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে বাংলাকে সিন্ডিকেট রাজ্যে পরিণত করে বাংলার মানুষদের শোষণ করার কাহিনী এতে আছে।' তিনি আরও বলেন, 'এখানে ঘুষখোরদের সুরক্ষা দেওয়া হয়।' 'দুর্নীতি এখানে একটা রাজনৈতিক রূপ নিয়েছে।' 'কাটমানি নেওয়া এখানে অভ্যাসে পরিণত হয়ে গেছে।' 'আর সিন্ডিকেটের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া, এই সরকারের স্বভাব হয়ে দাঁড়িয়েছে।'

এর পাশাপাশি অমিত শাহ নারী নিরাপত্তা মজবুত করা, SIR, যুবদের চাকরি ও বাংলার উন্নয়ন নিয়েও মন্তব্য করেন। কয়লা পাচার কাণ্ড, গরু পাচার কাণ্ড, রেশন দুর্নীতি নিয়েও সরব হন তিনি। আমি শাহ বলেন, ' যে ভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে, তাতে অনেক যুবকের বয়সসীমা পেরিয়ে গেছে। আমরা ক্ষমতায় এলে ৫ বছরের ছাড় দেব এবং বয়সসীমা পেরিয়ে যাওয়া যুবকদের পুনরায় SSC নিয়োগে সুযোগ দেব এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করব।' OBC সংরক্ষণ নিয়েও কটাক্ষ করেন তিনি। বলেন, ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় ঢোকালেও, তার মধ্যে ৭৫ শতাংশ শুধুই সংখ্যালঘু!

এই সমস্ত বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন ব্রাত্য বসু। তিনি অমিত অমিত শাহের কটাক্ষের পাল্টা জবাব দিয়ে বলেন, 'বাংলায় এসে নারী নির্যাতনের কথা বলছেন, হাথরস-উন্নাও নিয়ে কেন চুপ?' 'পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন, পহেলগাঁওয়ে কী হয়েছিল?' মনিপুর নিয়ে একটা কথা বলছেন না কেন? ব্রিজভূষণ নিয়ে কথা বলছেন না কেন?' 'আপনাদের মাথায় কি আছে আমরা জানি।' 'আমরা ভয়ে কাঁপছি, কবে আবার লাল-কেল্লার সামনে গাড়ি ফাটে। আমরা ভয়ে কাঁপছি কবে আবার সংসদে বিস্ফোরণ হয়।''

ব্রাত্য বসু আরও বলেন, 'প্রায় ২ লক্ষ কোটি টাকা আপনি আমাদের আটকে রেখেছেন। গ্রামীণ আবাসনের টাকা আটকে দিয়েছেন। জলজীবন প্রকল্পে আমাদের বকেয়া টাকা দেওয়া হয়নি। এদিকে মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ টাকা পাচ্ছে। খালি বাংলার বেলায় একটাই কথা, অনুপ্রবেশকারী। আপনাকে ধন্যবাদ 'ভাগ্যিস আপনি, আজ বাংলায় কথা বলেননি', 'না হলে তো অন্য রাজ্যে গেলে লোকে আপনাকে তাড়া করত। আপনাকে রোহিঙ্গাকে বলবে।' 

অমিত শাহকে আরও কটাক্ষ করে ব্রাত্য বসু বলেন, 'বাঙালিদের অপমান করেছেন অমিত শাহ।' 'ভোটাধিকার কাড়তে চায় বিজেপি, তৃণমূল মানুষের অধিকার রক্ষা করে।'

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget