এক্সপ্লোর

WB Election: EVM-এ তৃণমূল কত নম্বরে ? মমতার নাম কত-তে ?

West Bengal Assembly Election: EVM-এ কত নম্বরে তৃণমূলের প্রতীক, কত নম্বরে নাম, তা নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি শুরু!

কলকাতা: বেজে গিয়েছে বঙ্গ-ভোটের নির্ঘন্ট। প্রথম দফার ভোট হতে আর মাত্র ২ দিন বাকি এবং দ্বিতীয় দফা হতে আর বাকি ৮ দিন। বাংলা জুড়ে জোর কদমে চলছে ভোট প্রচার। কিন্তু এবারে পাখির চোখ ভবানীপুর কেন্দ্র। কারণ, এই কেন্দ্রই এবার বিধানসভা ভোটের এপিসেন্টার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২৯৪ টি কেন্দ্রের মধ্যে হাইভোল্টেজ কেন্দ্র হল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুর। কিন্তু, ভোটের ঠিক আগেই এই কেন্দ্রে দেখা দিল এক নতুন সমস্যা।

EVM-এ কত নম্বরে তৃণমূলের প্রতীক ? 

EVM-এ কত নম্বরে তৃণমূলের প্রতীক, কত নম্বরে নাম, তা নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি শুরু হয়েছে। কেউ বলছে ২ আবার কেউ বলছে ৫। কিন্তু আসল নম্বর তবে কোনটা? ভবানীপুর কেন্দ্রের জন্য কত মুম্বরে মানুষ ভোট দেবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আজ এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '' EVM-এ তৃণমূলের নম্বর ৫। আপনাদের কাছে আমার অনুরোধ, সবাই আমাকে ভোট দেবেন।'' উল্টো দিক থেকে কেউ জিজ্ঞাসা করেন ৫ নম্বর নাকি ২? তখন মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভ্রান্ত হয়ে পড়েন। তিনি জিজ্ঞেস করেন, '' কে বলেছে ২ নম্বর? আমায় বলেছে ৫।'' এবার দলের ছেলেদের থেকে তথ্য জেনে, ভোটার স্লিপ দেখে শুধরে নিয়ে তিনি জানান, '' EVM-এ তৃণমূলের নম্বর ২।''

EVM-এ কত নম্বর বোতাম টিপলে তৃণমূলের ঘরে ভোট যাবে, তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আগে ৫ নম্বর বোতাম জানলেও, সোমবার বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু যাচাই করে ভূল তথ্যটি শুধরে দেন। তিনি বলেন, ৫ নয়, ২ নম্বর হচ্ছে তৃণমূলের। 

অন্যদিকে, সোমবার ভবানীপুর দেখল এক বেনজির দৃশ্য। বাকিদের থেকে আলাদা কায়দায় জনসংযোগ শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন আবাসনে ঢুকে প্রচার করলেন তিনি। ভোটের আগে এবার ডোর টু ডোর ক্যাম্পেনে নজর কাড়লেন মুখ্যমন্ত্রী। কখনও সেক্সপিয়র সরণি, আবার কখনও লর্ড সিনহা রোডের হাই রাইজ বিল্ডিংয়ে ঘুরে ঘুরে নিজের হয়ে করলেন ভোটপ্রার্থনা। সেক্সপিয়র সরণি থানার উল্টোদিকে একটা ছোট মিটিং করেন তিনি। একটি ছোট্টো স্টেজে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। তারপর তিনি গঙ্গা-যমুনা আবাসনে ঢুকে সেখানকার আবাসিকদের সঙ্গে কথা বলেন। এখানে সবাই একসঙ্গে থাকব, এই অঙ্গীকার করে সবার কাছে নিজের ভোট চান।

সেরা শিরোনাম

Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস

ভিডিও

Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE
Anandalok Puroskar | জে ডব্লু ম্যারিয়টে চাঁদের হাট, প্যান্টালুনস আনন্দলোক পুরস্কারে সম্মানিত কারা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget