এক্সপ্লোর

Firhad Hakim : 'দেখ আমি সারা বাংলায় দৌড়াচ্ছি, আমার ঘর তোরা সামলাস', প্রচারে বেরনোর আগে কাকে নির্দেশ মমতার ?

West Bengal Assembly Election 2026 Campaigns : এর আগেও ভবানীপুর কেন্দ্রের জন্য প্রচারে নেমেছেন ফিরহাদ। গতকাল অহীন্দ্র মঞ্চে একটি কর্মিসভা করেন তৃণমূলনেত্রী।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে ফের প্রচারে নামলেন ফিরহাদ হাকিম। এদিন তিনি মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে নিয়ে এই কেন্দ্রের অন্তর্গত চেতলায় প্রচার শুরু করেন। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তাঁরা। এর আগেও ভবানীপুর কেন্দ্রের জন্য প্রচারে নেমেছেন ফিরহাদ। গতকাল অহীন্দ্র মঞ্চে একটি কর্মিসভা করেন তৃণমূলনেত্রী। তারপর আজ ফের প্রচারে নামেন তৃণমূল নেতা। এদিন প্রচারের ফাঁকে এবিপি আনন্দর প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক বিষয় তুলে ধরেন।

এবিপি আনন্দ : কাল মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কর্মিসভা করলেন। কী নির্দেশ দেওয়া হল ? 

ফিরহাদ হাকিম : আমাকে বলেছেন যে, দেখ আমি সারা বাংলায় দৌড়াচ্ছি। আমার ঘর তোরা সামলাস। আর এখানকার মানুষকে আমি যতদূর জানি, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের ঘরের মেয়ে। সুতরাং, চেতলা, আলিপুর, ভবানীপুর প্রত্যেক এলাকার মানুষ ভাবেন যে মমতাদি আমাদের নিজেদের। সুতরাং, এখানে মমতাদি জন্মেছেন, বড় হয়েছেন। কয়েকশো স্কুল-কলেজের বন্ধু এখানে রয়েছেন। যাদের সঙ্গে খেলেছেন, কাজ করেছেন। সুতরাং, এখানে আমার এক্সট্রা কিছু নেই। শুধু মানুষের কাছে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আপনারা ভোট দেবেন। মানুষ উদগ্রীব হয়ে ভোট দেবেন।

এবিপি আনন্দ : কিন্তু, শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন গতবারে, এবারে এসেছেন ভবানীপুরে... 

ফিরহাদ হাকিম : কী যায় আসে ! কে শুভেন্দু অধিকারী ! ওয়েইসি না কি একটা নাম বলল...এসেছে। কে উনি ! কী যায় আসে ? আমরা মানুষের সঙ্গে ২৪x৭ থাকি। মানুষের সঙ্গে থাকি। চেতলায় আমি ববি হাকিম প্রচার করছি। মমতাদি ঘরের মেয়ে। শুধু মনে করিয়ে দিচ্ছি। মানুষ মমতাদিকে সমর্থন দেবেন।

এবিপি আনন্দ : ওয়েইসির কথা বললেন। মিমের সঙ্গে JUP জোট করছে... 

ফিরহাদ হাকিম : আমরা সবাই জানি, সারা ভারত জানে একটা কমিউনাল পার্টি আর একটা কমিউনাল পার্টিকে সমর্থন করে। আমরা এসবের মধ্যে নেই। আমরা মানুষের সঙ্গে আছি। মানুষ আমাদের সরাসরি সমর্থন করবেন। বিজেপি ফান্ড করছে বলে জোট করছে।

এবিপি আনন্দ : আজ সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায় কাল যেটা বলেছেন (সূত্রের খবর) সবার পাশে দাঁড়ানোর জন্য...

ফিরহাদ হাকিম : আমরা দাঁড়াব। অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে। ভারতীয় হিসাবে ভারতীয়দের নাম ভোটার তালিকা থেকে কাটা এটা কমিশন পাপ করছে। সুতরাং যারা পাপ করছে তারা নিশ্চিতভাবে... আমরা তাঁদের পাশে আছি যারা সাধারণ মানুষ...জোর করে কমিশন নাম কাটছে...তাঁদের হয়ে আবার পিটিশন করে, যাতে আদালত তাদের নামগুলো তোলার অনুমতি দেয় সেই প্রক্রিয়াটাও আমরা চালু করব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget