এক্সপ্লোর

'আইপ্যাক ২০ লক্ষ টাকা চেয়েছিল, যাঁরা দিতে পেরেছে তাঁরা টিকিট পেয়েছে', দাবি বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের

আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট পেয়েছেন বসুন্ধরা, আর তাতেই 'বিদ্রোহী' বর্তমান বিধায়ক তপন চট্টোপাধ্যায়।  

রানা দাস,  বর্ধমান: ফের টিকিট-অসন্তোষ। রাজ্যে দিকে দিকে শুরু হয়েছে নির্বাচনে টিকিট না-পাওয়ায় বিক্ষোভ। একদিকে যেমন বহু বিদায়ী বিধায়ক প্রার্থী হতে না-পেরে উষ্মাপ্রকাশ করছেন, তেমন তাঁর অনুগামীরাও এলাকায় বিক্ষোভ শুরু করেছে। এবার টিকিট না পেয়ে দলের বিরুদ্ধেই ফের সরব হলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক। শুধু টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেই তিনি থেমে থাকেননি, করেছেন এক বিস্ফোরক অভিযোগ। কার্যত বোমা ফাটিয়েছেন বিদায়ী বিধায়ক তপন চট্টোপাধ্যায়। পূর্বস্থলী উত্তরের এবারের তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী। আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট পেয়েছেন বসুন্ধরা, আর তাতেই 'বিদ্রোহী' বর্তমান বিধায়ক তপন চট্টোপাধ্যায়।  

বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের দাবি, তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাক নাকি তাঁর কাছ থেকে মোটা টাকা চেয়েছিল।তাও একেবারে ২০ লক্ষ টাকা। বিধায়কের দাবি, যাঁরা দিতে পেরেছে তাঁরা টিকিট পেয়েছে। তপন চট্টোপাধ্যায়ের দাবি, 'দলের বিরুদ্ধে বলতে ভয় কি ?' টিকিট না পেয়ে অভিমানে পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক  নিজের কার্যালয়ের উপরেই লিখলেন 'প্রাক্তন বিধায়ক' ! প্রশ্ন তুললেন, তিনি একাধিকবার বিধায়ক হয়েছেন, মানুষের এত কাছের, তবুও টিকিট পেলেন না। টিকিট না পাওয়ার পর তাঁর নিরাপত্তাটুকুও তুলে নেওয়া হয়েছে। প্রশ্ন তুলেছেন ,  জানি না কীসের এত রাগ !  তপন চট্টোপাধ্যায়ের অভিযোগ, স্বপন দেবনাথ, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়রা কেউ যোগাযোগ করেননি। 

প্রার্থী তালিকা নিয়ে বহু জায়গাতেই তৃণমূলের অন্দরে চরমে উঠেছে অসন্তোষ। একদিকে আমডাঙায় টায়ার জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বর্তমান বিধায়কের অনুগামীরা। অন্যদিকে, ক্যানিং পূর্বে সওকত মোল্লাকে প্রার্থী করার দাবি জানিয়ে তাঁর বাড়ির সামনেই অবস্থানে বসে পড়েন তৃণমূল কর্মীরা।

আবার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে এবার সওকত মোল্লাকে টিকিট দেয়নি দল। তাঁর পরিবর্তে ক্যানিং পূর্বে দাঁড় করানো হয়েছে মহম্মদ বাহারুল ইসলাম-কে। আর সওকত মোল্লাকে ভোটে লড়াই করতে পাঠানো হয়েছে ভাঙড়ে। এরপর মঙ্গলবার সন্ধে থেকেই ক্যানিং পূর্ব বিধানসভার বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ। বুধবার সকালে সওকত মোল্লার বাড়ির সামনে অবস্থানে বসে পড়েন তৃণমূল কর্মীরা। 

অন্যদিকে, মন্তেশ্বরে তৃণমূল প্রার্থী হিসাবে সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ঘোষণা হতেই দলের ২ গোষ্ঠীর মধ্যে বাঁধে সংঘর্ষ। সংঘর্ষে জড়ান সিদ্দিকুল্লা চৌধুরী ও মন্তেশ্বরের ব্লক সভাপতি আহমেদ হোসেনের অনুগামীরা। খন্ডঘোষের তৃণমূল প্রার্থী নবীন বাগকে নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের মধ্যে। এভাবেই প্রার্থী তালিকা নিয়ে বহু জায়গাতেই তৃণমূলের অন্দরে চরমে উঠেছে অসন্তোষ। 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget