এক্সপ্লোর

Mimi Chakraborty Injury: দুর্ঘটনা, পায়ে আঘাত নিয়েই প্রচার শেষ করলেন মিমি

হুগলির পুরশুড়ায় ভোটপ্রচারে গিয়ে আহত তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। আজ পুরশুড়ার তৃণমূল প্রার্থী দিলীপের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই প্রচার গাড়িতে তাঁর পায়ে একটি সাউন্ড মেশিন পড়ে যায়।

কলকাতা: হুগলির পুরশুড়ায় ভোটপ্রচারে গিয়ে আহত তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। আজ পুরশুড়ার তৃণমূল প্রার্থী দিলীপের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই প্রচার গাড়িতে তাঁর পায়ে একটি সাউন্ড মেশিন পড়ে যায়।

রাত পোহালেই শুরু নির্বাচন। শনিবার প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ। এই তিরিশটা আসনের মধ্যে পুরুলিয়ার ৯টা, পশ্চিম মেদিনীপুরের ৬টা, বাঁকুড়ার ৪টে, পূর্ব মেদিনীপুরের ৭টা এবং ঝাড়গ্রামের ৪টে আসন রয়েছে। শেষবেলার প্রচারও চলছে জোরকদমে। সমস্ত দলীয় প্রার্থীরাই অবিশ্রান্তভাবে ঝাঁপিয়ে পড়েছেন প্রচারে। আজ হুগলিতে প্রচারে গিয়েছিলেন মিমি। নির্দিষ্ট জায়গায় পৌঁছে নিজের গাড়ি থেকে নেমে হুড খোলা গাড়িতে ওঠেন মিমি। তারপর সেই গাড়ি করেই শুরু করেন যাত্রা।

রাস্তায় স্বভাবতই ভিড় জমে যায় মিমিকে দেখবার জন্য। ভিড় ঠেলে এগোতে থাকে তারকা সাংসদের গাড়ি। এরমধ্যেই ঘটে দুর্ঘটনা। গাড়ির ভিতরে থাকা একটি সাউন্ড বক্স হঠাৎ পড়ে যায় মিমির ডান পায়ের গোড়ালিতে। আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে থামিয়ে দেওয়া হয় যাত্রা। পাশের বাড়ি থেকে বরফ এসে সঙ্গে সঙ্গে সাংসদের পায়ে দেওয়া হয়। চলে প্রাথমিক চিকিৎসাও। এরপর কিছুটা স্থিতিশীল হতে আবার যাত্রা শুরু করেন মিমি। জানান, আঘাত গুরুতর নয় বলেই যাত্রা শেষ করার সিদ্ধান্ত। এরপর প্রচার শেষ করে হেলিকপ্টারে করে ফিরে যান তিনি।

প্রসঙ্গত, নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে বিরুলিয়া বাজারে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করা হয়, হামলা করা হয়েছে মুখ্যমন্ত্রীর ওপর। পায়ে গুরুতর আঘাত লাগে তাঁর। সেইসময় মুখ্যমন্ত্রীর ওপর 'হামলা'-র প্রতিবাদে সরব হয়েছিলেন তৃণমূল সমর্থক থেকে শুরু করে সাংসদরা। মিমি চক্রবর্তী সেই সময় ভোটপ্রচারে গিয়ে বলেছিলেন, 'মুখ্যমন্ত্রীর যে কষ্ট হয়েছে, আমরা তার প্রতিশোধ নেব। আমাদের কাজ হিংসা ছড়ানো নয়, মানুষের পাশে থেকে কাজ করা।'

তবে কেবল রাজনীতি নয়, মিমি ব্যস্ত তাঁর পোষ্যের স্বাস্থ্যের কারণেও। তাঁর সন্তানসম পোষ্য কুকুর চিকু ক্যানসারে আক্রান্ত। সেই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাতেই তাঁর ওয়াল ভরেছিল প্রার্থনায়, সাহায্যে। সাধারণ মানুষ থেকে শুরু করে টলিপাড়ার তারকারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। নুসরত, ঐন্দ্রিলা, পার্নো থেকে শুরু করে সেখানে কমেন্ট করেছিলেন পরিচালক রাজও। গতকালই সোশ্যাল মিডিয়ায় চিকুর ছবি পোস্ট করেন মিমি। সেখানে দেখা যায়, পোষ্যর সঙ্গে খেলায় মত্ত মিমি। ছবি ক্যাপশানে সুসংবাদ দেন মিমি। লেখেন, ‘চিকুর চিকিৎসা শুরু হয়েছে।’ সেইসঙ্গে সবাইকে ধন্যবাদও জানান তিনি।

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget