এক্সপ্লোর

Mamata Banerjee : 'মানুষকে জব্দ করতে চেয়েছিল, জিতবে তৃণমূল'! ২৩০ আসন? কী জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

WB Election 2026 : ''২০১৬ তেও হয়েছে, ২০২১ এও এক জিনিস হয়েছে। সুতরাং এক্সিট পোল যে দেখিয়েছে সেটা বিজেপির কথায় দেখিয়েছে।'' জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : দুই দফার ভোট মিলিয়ে ভোটদানের হার ৯৩ শতাংশ। এতো মানুষ ভোট দিয়েছেন দেখে একদিকে যখন বিজেপি বলছে তারাই সরকার গড়বে, অন্যদিকে তখন তৃণমূলের দাবি সরকার গড়ছে তারাই। এই নিয়ে এখন তুঙ্গে তরজা। আর এর মাঝে ভোটের ফলাফল ঘোষণার আগে, সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের আসন সংখ্যা নিয়ে একটি ভিডিও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একেবারে আশাবাদী যে, সরকার গড়বে তৃণমূলই।

মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তায় বলেন, ''আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে সেটা বিজেপির অফিস থেকে বেলা ১টা ০৮ মিনিটে সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে করেছে, যাতে এটা দেখান হয়। তার কারণ আমার কাছে এই তথ্য এসেছে ১টা ০৮ -এ। আমি কোনও একটা মিডিয়ার মাধ্যমে পেয়েছি। এবং সেই তথ্য দেখা যাচ্ছে, এটা আপনাকে করতেই হবে এমন চাপ দেওয়া হচ্ছে। কারণ টা আসলে কী জানেন? আমার ২২৬ ক্রস করবো ২০২৬-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমি তাদের উপর আশাবাদী, ভরসা আছে। এরা এরকম করার একটি কারণ আছে, আসল সত্যিটা যদি প্রকাশ পেয়ে যায় তবে শেয়ার বাজারে ধস নামবে। এই জন্য শেয়ার বাজারকে সান্তনা দিতে গিয়ে গোদি মিডিয়ার মাধ্যমে এটা করেছে। আমি পরিষ্কার করে বলছি, ২০১৬ তেও হয়েছে, ২০২১ এও এক জিনিস হয়েছে। সুতরাং এক্সিট পোল যে দেখিয়েছে সেটা বিজেপির কথায় দেখিয়েছে।''

আরও পড়ুন :
"ওরা হামলা করলেও, আপনারা...", ভিডিও প্রকাশ করে এ কোন বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ? 

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, যাতে কেউ অশান্তি না করে। বিজেপি আক্রমণ করলেও, তাঁর দলের কেউ যাতে পাল্টা আক্রমণ না করেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ''সবাই শান্ত থাকুন, সংযত থাকুন, দিদির উপর ভরসা রাখুন। বাংলার মানুষের উপর ভরসা রাখুন। আমাদের মা মাটি মানুষের সরকার গঠন করছি। নিশ্চিন্তে থাকুন, সংযত থাকুন। ওরা হামলা করলেও, আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না। আমি জানি কালও বেহালাতে অনেক মারধর করেছে রাতের বেলায়, অনেক অত্যাচার করেছে। ভাঙড়ে যে ভাবে আমাদের কর্মীদের মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এর জবাব ওদের দিতেই হবে আগামী দিন। এর জন্য আমরা ব্যবস্থা নেবো। আপনাদের নিজের হাতে আইন তুলে নিতে হবে না। আর আমি প্রশাসনকেও বলব, অনেক খেল দেখিয়েছেন বিজেপির কথায়, দয়া করে আমাদের ছেলেদের গায়ে গণনার দিন হাত দেবেন না।''




সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget