এক্সপ্লোর

Manik Saha: হাড্ডাহাড্ডি লড়াই শেষে জিতলেন ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী

Tripura Election Result 2023: ১ হাজার ৩২১ ভোটে জিতলেন মানিক সাহা।

আগরতলা : জিতলেন মানিক সাহা (Manik Saha)। ত্রিপুরার (Tripura) বিদায়ী মুখ্যমন্ত্রী (CM) টাউন বরদোয়ালি কেন্দ্র থেকে জিতেছেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর। বললেন, 'এই ফলে আমি খুশি। আরও বেশি আশা করেছিলাম।' একই সঙ্গে দলীয় কর্মীদের শান্তিরক্ষার বার্তা দিয়েছেন বরদোয়ালি কেন্দ্রের বিজয়ী বিজেপি প্রার্থী। 

আর কী?
বিদায়ী মুখ্যমন্ত্রীর কথায়, 'আগেই বলেছিলাম যে আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসব। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে সে কথাই মনে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জে পি নাড্ডা এবং রাজনাথ সিংহ-সহ সমস্ত দলীয় কর্মীকে ধন্যবাদ।' তবে তিনি যে আরও বেশি সংখ্যক আসন আশা করেছিলেন তা নিয়েও লুকোচাপা করেননি মানিক। বলেন, 'সেটি কেন হল না তা নিয়ে ভোটের ফলপ্রকাশের পর কাঁটাছেড়া হবে। আপাতত জয়ের শংসাপত্র আনতে যাচ্ছি।' শপথগ্রহণের মতো বিষয়গুলি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে স্থির করা হবে, জানান তিনি। 

তিপ্রামথার সঙ্গে জোট?
এমন পরিস্থিতিতে বিজেপি কি তিপ্রামথার সঙ্গে জোটের পথ ধরবে? এখনও পর্যন্ত যতটুকু শোনা যাচ্ছে তাতে বিজেপি মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি ছাড়া বিজেপি প্রদ্যোৎ দেববর্মার দলের সব কথা মানতে রাজি। এর মধ্যেই মানিক সাহার বাসভবনে মিষ্টি বিতরণ শুরু হয়ে গিয়েছে।  বরদোয়ালি কেন্দ্রের পাশাপাশি মোহনপুর কেন্দ্র থেকেও জিতেছেন বিজেপির প্রার্থী রতনলাল নাথ। অন্য দিকে, তিপ্রামথার তরফে প্রথম জয়ের শিরোপা ওঠে শিমনা কেন্দ্রের প্রার্থী বৃষকেতু দেববর্মার মুকুটে। প্রসঙ্গত, ভোট ঘোষণা হতেই চড়েছিল উত্তেজনার পারদ। শাসক বিজেপি ও বিরোধী সিপিএম-এর মধ্যে তুঙ্গে উঠেছিল বাগযুদ্ধ। এই বছর নানা জট কাটিয়ে অবশেষে হাত মিলিয়েছে বাম ও কংগ্রেস। অন্যদিকে এবার ত্রিপুরায় বিশেষ ফ্যাক্টর হয়ে উঠতে পারে তিপ্রা মথা, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি এবার উত্তর পূর্বের এই রাজ্যে কোমর বেঁধে নেমেছিল তৃণমূল। সব দলেরই হেভিওয়েটরা প্রচার করেছেন এই রাজ্যে। অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায় একই দিনে পৌঁছেছিলেন ত্রিপুরায়। একদিকে অমিত শাহ, নরেন্দ্র মোদি- অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝোড়ো প্রচার চলেছে ত্রিপুরায়। চড়েছে বক্তব্যের পারদও। বাংলার উন্নয়নের একাধিক উদাহরণ সামনে রেখে ত্রিপুরায় প্রচার চালিয়েছে তৃণমূল। ত্রিপুরায় জিতলে বাংলার মতোই একাধিক সামাজিক প্রকল্প চালুর বার্তাও দেওয়া হয়েছিল প্রচারে। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিয়েছিলেন আশ্বাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget