এক্সপ্লোর

Tripura BJP News : বিজেপি শাসিত ত্রিপুরায় এবার বড় ধাক্কা বিজেপির ! পরপর আসন ছিনিয়ে নিল তিপরা মথা

২৮টি আসনের মধ্যে ২৪টিতেই জিতেছে তিপরা মথা ( Tipra Motha Party )। মাত্র চারটিতে জয় পেয়েছে বিজেপি।  

 


প্রসেনজিৎ সাহা,  ত্রিপুরা : ত্রিপুরার ( Tripura ) স্বশাসিত জেলা কাউন্সিল নির্বাচনে ধরাশায়ী বিজেপি ( BJP )। বিপুল ভোটে জিতল প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মনের দল তিপরা মথা। ২৮টি আসনের মধ্যে ২৪টিতেই জিতেছে তিপরা মথা ( Tipra Motha Party )। মাত্র চারটিতে জয় পেয়েছে বিজেপি।  

মুথ থুবড়ে পড়ল বিজেপি

বিজেপি শাসিত ত্রিপুরার জনজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে মুথ থুবড়ে পড়ল বিজেপিই। পাহাড়ি-রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য ধরে রেখে, TTAADC-র নির্বাচনে বিপুল ভোটে জিতল প্রদ্যোত কিশোর দেববর্মনের দল তিপরা মথা। 

কেমন হল ফল?            

TTADC-তে মোট আসন ২৮টি। তার মধ্যে ২৪টি জিতেছে তিপরা মথা। ৪টিতে জয় পেয়েছে বিজেপি। সিপিএমের গণমুক্তি পরিষদ এবং একদা বিজেপির জোটসঙ্গী IPFT কোনও আসন পায়নি। 

 জোটসঙ্গী IPFT তিপরা মথার ফল কেমন হল? 

২০২১ সালে এই TTAADC-র নির্বাচনে ১৩টি আসনে লড়াই করে ৯টি আসন জিতেছিল বিজেপি এবং সেই সময়ে তাদের জোটসঙ্গী IPFT তিপরা মথা ও INPT জোট ১৮টি আসনে জিতেছিল। এর মধ্য়ে তিপরামথা একাই ১৬টি আসন জিতেছিল। ১টি আসনে নির্দল প্রার্থী জিতলেও, পরে তিনি বিজেপিতে যোগ দেন। অর্থাৎ পাঁচ বছর আগের তুলনায় এবার আরও খারাপ ফল করেছে বিজেপি। ২৮টি আসনে লড়ে তারা জিতেছে মাত্র ৪টি আসনে।         

২০২৩ সালের বিধানসভা নির্বাচনে জিতে, ত্রিপুরায় টানা দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে বিজেপি। সিপিএমকে তৃতীয় স্থানে সরিয়ে প্রধান বিরোধী দল হয়ে উঠেছিল তিপরা মথা। তারপর সরকারে শামিল হলেও, TTAADC ভোটে বিজেপি এবং তিপরা মথার বনিবনা হয়নি। এবার ভোটে, তিপরা মথার সামনে দাঁড়াতেই পারল না বিজেপি।               

প্রদ্যোত দেববর্মা কী বললেন ? 

২০২০ সালে প্রাক্তন রাজবংশীয় উত্তরাধিকারী প্রদ্যোত দেববর্মা ‘তিপরা মথা পার্টি’ গঠন করেন। প্রতিষ্ঠার পর থেকেই দলটি ত্রিপুরার উপজাতি রাজনীতিতে দ্রুত প্রভাব বিস্তার করে। এই বিপুল জয়ের পর প্রদ্যোত দেববর্মা বলেন, এই ফলাফল তাঁর দলের ওপর দায়িত্ব ও কর্তব্য আরও বাড়িয়ে দিয়েছে। তিনি স্পষ্ট করেন, জনগণের এই আস্থার মর্যাদা রাখতে দল আরও সক্রিয়ভাবে কাজ করবে। একইসঙ্গে তিনি রাজ্যের সামগ্রিক উন্নয়ন, শান্তি এবং সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর জোর দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget