এক্সপ্লোর

NIA Team Attacked At Bhupatinagar: NIA-র ওপর হামলার ঘটনায় এবার সরাসরি ভূপতিনগর থানায় ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

Central Agency: সন্দেশখালি, বনগাঁর পর ভূপতিনগর। ED-র পর NIA। তিনমাসের মাথায় ফের রাজ্যে হামলার মুখে কেন্দ্রীয় এজেন্সি।

পার্থপ্রতিম ঘোষ, ভূপতিনগর : লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে ভূপতিনগরের ঘটনায় (NIA Attacked At Bhupatinagar) ফের একবার উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যের শাসক ও বিরোধীপক্ষ একে অপরের দিকে আক্রমণ শানিয়েছে। NIA-র ওপর হামলার ঘটনায় এবার সরাসরি ভূপতিনগর থানায় ফোন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Union Home Ministry)। থানায় ফোন করে জানতে চাওয়া হয়, 'ভূপতিনগরে ঠিক কী ঘটনা ঘটেছে, এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে ? পুলিশ-প্রশাসনের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে ?' জেলা পুলিশ সূত্রের খবর, যা যা ঘটনা ঘটেছিল এবং তারা যে অভিযোগ পেয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে সেই সমস্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে অবগত করা হয়েছে। এই ঘটনায় আজই হেমতাবাদের সভা থেকে পাল্টা নিশানা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিযোগের আঙুল তুলেছেন NIA-র দিকেই।  

একনজরে ভূপতিনগরের ঘটনা-

সন্দেশখালি, বনগাঁর পর ভূপতিনগর। ED-র পর NIA। তিনমাসের মাথায় ফের রাজ্যে হামলার মুখে কেন্দ্রীয় এজেন্সি। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ-মামলার তদন্তে দুই তৃণমূল নেতাকে আটক করে নিয়ে আসার সময় NIA-র গাড়িতে হামলা, ইট, পাথরবৃষ্টি, ভাঙা হল পুলিশের স্টিকার লাগানো গাড়ির কাচ। মাথা ফাটে NIA আধিকারিকের। 

NIA-র দাবি, ভূপতিনগর বিস্ফোরণ-মামলার তদন্তে তলব এড়ানো দুই সন্দেহভাজন বলাইচরণ মাইতি ও মনোব্রত জানাকে আটক করে নিয়ে আসার সময়, সকাল ৬টা নাগাদ তাদের গাড়িতে হামলা হয়। কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলে ইট, পাথরবৃষ্টি। ভেঙে দেওয়া হয় NIA-র গাড়ির কাচ। পুলিশের দাবি, অভিযানের জন্য বাহিনী দেওয়ার আগেই NIA-র একটি দল গ্রামে পৌঁছে যায়। তখনই এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি কর্মীকে গুরুতর আঘাত, সরকারি সম্পত্তি নষ্ট, মারধর, ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

যদিও এই ঘটনায় পাল্টা এনআইএর দিকে অভিযোগের আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভা থেকে তিনি বলেন, "কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে। হামলাটা কে করেছে ? হামলাটা মেয়েরা করেনি। হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকোলেট বোমা ফেটেছিল ২০২২ সালে, আর মধ্যরাতে যদি মহিলার বাড়ি গিয়ে অত্যাচার করে, গ্রামে গিয়ে অত্যাচার করে তাহলে মহিলারা কী করবে ? তাদের সম্মান রক্ষা করবে না ?"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget